
আমার মা
✍️ কবি: সাবিরান হিমু
মা আমার সকাল বেলা
ঘুম ভাঙানো হাসি,
তার চোখেতে শান্তির আলো
আনে সুখের বাসি।
মা যে আমার রোদে ছায়া
বৃষ্টিতে ছাতা হয়,
ভয়ে কাঁপে যখন মন
মা-ই পাশে রয়।
তার গলায় lullaby যেন
সোনার মায়ার সুর,
মা ছাড়া এই জীবনটাতে
সবই লাগে দূর।
মা যে আমার পথের আলো
ঘরের দীপের শিখা,
তাকে ছাড়া বুঝি না কেউ
ভালোবাসা কি বা!