1. dailyainerkantho@gmail.com : admin :
আবেদনের যোগ্যতার শর্ত পূরণ না করেই উপ-পরিচালক - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৫২|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

আবেদনের যোগ্যতার শর্ত পূরণ না করেই উপ-পরিচালক

রুবেল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 162 Time View

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ

আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে অভিজ্ঞতার শর্ত পূরণ না করেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক পদে নিয়োগের অভিযোগ উঠেছে মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক(অর্থ ও হিসাব) হিসেবে কর্মরত রয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিতে উপপরিচালক পদে নিয়োগের জন্য কর্মকর্তা হিসেবে মোট ১০ বছরের, যার মধ্যে সহকারী পরিচালক হিসেবে ৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু মো. নজরুল ইসলাম পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন শাখায় ৭ বছর ৬ মাস এজিএম হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ২ বছর ১১ মাস হিসাবরক্ষক পদে (তৃতীয় শ্রেণীর চাকরি) কর্মরত ছিলেন, যেটি কর্মকর্তা সমমান নয়। বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতার শর্ত অনুযায়ী উপপরিচালক পদে তার ২ বছর ৬ মাস অভিজ্ঞতার ঘাটতি ছিল। আবার এজিএম পদটিও সেকশন অফিসার/ হিসাবরক্ষণ কর্মকর্তা/ এফজি সমমান যা সহকারী পরিচালক হিসেবে তার অভিজ্ঞতার শর্ত পূরণ করেনা।অভিযোগ আছে সেই সময়ের প্রভাবশালী সিন্ডিকেট সদস্যকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ম্যানেজ করে অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও তিনি এই উচ্চতর পদে নিয়োগ লাভ করেন।

এ বিষয়ে মো. নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতায় কোনো ধরণের ঘাটতি নেই। বিজ্ঞপ্তিতে চাওয়া শর্ত পূরণ করেই নিয়োগ পেয়েছি।’

মো. নজরুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বাঁধা প্রদানের এক মামলায় ১২ নম্বর আসামী। সেই মামলায় উল্লেখ করা হয়েছে তিনি বঙ্গবন্ধু পরিষদের সদস্য এবং নিষিদ্ধ ছাত্রলীগের অর্থদাতা। তার বিরুদ্ধে উপাচার্যদের জিম্মি করে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য,প্রশাসনে দলীয়করণ সহ অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। সম্প্রতি নজরুল ইসলামের বিরুদ্ধে থাকা অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান বলেন, ‘এসব বিষয়ে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি কাজ করছে। কমিটির রিপোর্ট পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho