1. dailyainerkantho@gmail.com : admin :
সম্পদ সুরক্ষা ও ট্র্যাকিংয়ে ইবিতে আসছে ডিজিটাল সিস্টেম - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৪০|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

সম্পদ সুরক্ষা ও ট্র্যাকিংয়ে ইবিতে আসছে ডিজিটাল সিস্টেম

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 85 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সম্পদ ব্যাবস্থাপনা পদ্ধতি বিষয়ক পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট ও অফিস প্রধানগণ। এছাড়াও ইথার টেকনোলজিস লিমিটেড-এর প্রজেক্ট ম্যানেজার তানজির আহমাদ তুষার, বিজনেস অ্যাডভাইজার মো: রফিকুল ইসলাম এবং ইউআই/ইউএক্স প্রধান তাসফিকুল আলম উপস্থিত ছিলেন।

সভায় ইথার টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাদাব মাহবুব প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যপ্রণালী তুলে ধরেন। এসময় তিনি জানান, এই সিস্টেমের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সম্পদ স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং ও সুরক্ষা করা সম্ভব হবে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহম্মদ নসরুল্লাহ বলেন, সিকিউরিটি সিস্টেম ম্যানেজমেন্ট করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা যদি অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য সিসিটিভি ক্যামেরার সাথে এই সিস্টেমকে যুক্ত করতে পারি, তবে স্মার্ট ক্যাম্পাস তৈরির পরিকল্পনা বাস্তবায়নে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho