
বিশ্বাসঘাতের জবাব
জুলহাজ আলী জীবন
আমার বাবা-মার চোখের জলে
যারা কান্নার ফুল ফুটিয়েছে,
যারা বিশ্বাসের বুক চিরে
বুকে ছুরি চালিয়েছে—
মনে রেখো,
প্রত্যেকটা বেইমানের জবাব আমি নেবো।
যারা হাসি মুখে বিষ ঢেলে
আস্তে আস্তে পুড়িয়ে দিয়েছে স্বপ্নগুলো,
যাদের কথায় লুকিয়ে ছিল
প্রতারণার ধারালো শলাকা—
সময় তাদের নাম লিখে রেখেছি
অন্যায়ের কালো খাতায়।
আমার বাবার কপালের ঘাম,
আমার মায়ের নির্ঘুম রাতের আর্তনাদ—
সব মনে আছে আমার।
যাদের নিঃস্বার্থ ভাবে ভালোবাসার
বিনিময়ে ফিরিয়েছে বিশ্বাসঘাতকতা,
তাদের প্রত্যেকের জবাব হবে কঠিন থেকে কঠিন তম।
আজ নীরব আমি,
কিন্তু এ নীরবতা ঝড়ের আগের নিস্তব্ধতা।
সময় যখন আসবে,
প্রতিটি অশ্রুবিন্দুর জবাব
প্রতিটি বেইমানের কাছ থেকে আমি নেবো
বাবা-মার অসমাপ্ত কান্নার প্রতিধ্বনি হয়ে।