1. dailyainerkantho@gmail.com : admin :
সংস্কারের নামে একটা সরকারি নাটক মঞ্চস্থ হয়েছে : মাওলানা আব্দুর রব ইউসুফী - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:০৭|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

সংস্কারের নামে একটা সরকারি নাটক মঞ্চস্থ হয়েছে : মাওলানা আব্দুর রব ইউসুফী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 223 Time View

রাষ্ট্র এবং সরকারের কাজ হওয়া উচিত দায়িত্বশীল পর্যায়ের। অযথা বা অর্থহীন কোনো কাজে রাষ্ট্রীয় সময় ও অর্থ ব্যয় করা অপরাধতুল্য। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সংস্কারের বিষয়টি জাতির সন্মুখে নিয়ে আসে। জাতিও এর পক্ষে আশাবাদ ব্যক্ত করে।
রাজনৈতিক দলগুলিও সরকারের আহ্বানে সাড়া দেয়।

দীর্ঘ আলোচনা ও বৈঠকে কিছু মতদ্বৈধতাসহ একটা সংস্কারলিপি তৈরি হয়। সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত দেয়ার সুযোগ রাখা হয়। যে সকল বিষয়ে কোনো দল একমত না হবে সেখানে ‘নোট অব ডিসেন্ট’ এর কলাম রাখা হয়।

এভাবেই লিপিটি তৈরি হয় এবং রাজনৈতিক দলসমূহের স্বাক্ষর নেওয়া হয়। কিন্তু স্বাক্ষরের পরে যে কপিটি সরকারের অনুমোদনের জন্য সংস্কার কমিশন তৈরি করে তাতে ‘নোট অব ডিসেন্ট’ রাখা হয়নি। এর অর্থ হলো সংস্কার কমিশন শুরুতেই যা চেয়েছিল তা-ই বলবৎ হয়েছে। তাহলে এই দীর্ঘ সময়ের কাজটিকে সরকারের সাজানো একটা নাটক ব্যতীত আর কী বলা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com