1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে বিএনপির কর্মীদের ঢল, মতবিনিময় সভায় চাঙা পরিবেশ - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ২:৩১|
শিরোনামঃ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন

মনোহরগঞ্জে বিএনপির কর্মীদের ঢল, মতবিনিময় সভায় চাঙা পরিবেশ

এস এম আনোয়ার,  মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 732 Time View

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির কাউন্সিল সুন্দরভাবে সফল করার লক্ষ্যে  ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের সাক্ষাৎকার ও মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটওয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। প্রধান অতিথি আবুল কালাম তার বক্তব্যে বলেন এই সভা থেকে ঘোষণা করতে চাই বিগত ওয়ার্ড কাউন্সিল যেভাবে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে, আগামী ১২ জুলাই উপজেলার ১১টি ইউনিয়ন কাউন্সিলগুলোও একইভাবে সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন বিগত দিনে যারা হামলা মামলা এবং দলের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ইউনিয়ন কাউন্সিলে তারা অগ্রাধিকার পাবেন। তিনি বলেন বিগত ১৭ বছর যারা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন তারাই নেতা হতে পারবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন,  লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল। উপজেলা বিএনপির সদস্য সচিব সারওয়ার জাহান ভূইয়া দোলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনসুর আলম, কাজী আবুল বাশার কিরন, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সফিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল মান্নান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন চেয়ারম্যান,  যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন সৈকত, শওকত হোসেন শিহাব, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুবদল নেতা হাসান পাটোয়ারী, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com