1. dailyainerkantho@gmail.com : admin :
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হেফাজত ও জমিয়ত নেতৃবৃন্দের সমবেদনা - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৩৮|

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হেফাজত ও জমিয়ত নেতৃবৃন্দের সমবেদনা

ঢাকা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬,
  • 167 Time View

ঢাকা প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ।

সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমুদী।

এ সময় নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

পাশাপাশি তারা বিএনপির নেতাকর্মীদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীকে হারাল।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com