1. dailyainerkantho@gmail.com : admin :
এবার দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৯:৩৯|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

এবার দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 224 Time View

শনিবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে একটি মামলা করেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন—জগদল বাজার এলাকার জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত এলাকার সাদেকুল ইসলাম (২৮)।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী নারী বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের জুটমিল এলাকায় ভাড়া বাসায় থাকেন। শুক্রবার রাতে অসুস্থ ছেলেকে নিয়ে ইজিবাইকে করে বাবার বাড়ি যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে পরিচিত এক ইজিবাইকচালক নাম ধরে ডাকলে তিনি থামেন। এরপর তাঁকে জনিসহ ছয়জন চা বাগানের পাশে নিয়ে যায় এবং ছেলের গলায় ছুরি ধরে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে সড়কের ধারে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।

রাত ১টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ মা-ছেলেকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী নারী বলেন, ‘ছোট্ট ছেলের গলায় ছুরি ধরে আমাকে বাধ্য করা হয়। চিৎকার করতে চাইলে প্রাণনাশের হুমকি দেয় তারা। চারজনকে আমি চিনেছি, দুজন অপরিচিত। এখন আমাকে আপসের জন্য চাপ দিচ্ছে আশপাশের লোকজন। আমি দৃষ্টান্তমূলক বিচার চাই।’

হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, ‘রাতে পুলিশ অচেতন অবস্থায় নারী ও তার শিশুকে হাসপাতালে নিয়ে আসে। ধর্ষণের আলামত সংগ্রহের কাজ চলছে। প্রাথমিকভাবে তিনি শারীরিকভাবে স্থিতিশীল।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘৯৯৯–এ ফোন পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নারী ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ প্রধান অভিযুক্তসহ জড়িতদের গ্রেপ্তার করে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com