1. dailyainerkantho@gmail.com : admin :
আখের আবাদ বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিএসএফআইসি চেয়ারম্যান - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৮|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

আখের আবাদ বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিএসএফআইসি চেয়ারম্যান

নুরে আলম শাহ
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬,
  • 49 Time View

 

আখের আবাদ বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিএসএফআইসি চেয়ারম্যান

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি// দেশের চিনিশিল্পকে বাঁচাতে ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হলে আখের আবাদ বাড়ানোর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে মাঠপর্যায়ে সরাসরি প্রান্তিক আখচাষীদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় শুরু করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।

এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে তিনি ঠাকুরগাঁও সুগার মিলের আওতাধীন বিভিন্ন এলাকার আখের প্লট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রান্তিক আখচাষীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের চাষাবাদের বর্তমান অবস্থা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

মতবিনিময়কালে বিএসএফআইসি চেয়ারম্যান শামছুজ্জামান (সুরুজ) আখচাষীদের উদ্দেশ্যে বলেন, ‘চিনিশিল্পকে লাভজনক করতে এবং দেশের চিনির চাহিদা মেটাতে আখের উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রান্তিক কৃষকরা যাতে আখ চাষে আরও বেশি উৎসাহিত হন, সেজন্য কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করা হবে।’

এ সময় তিনি আখের ফলন বৃদ্ধিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং উন্নত জাতের আখ রোপণের ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন ও মতবিনিময়কালে বিএসএফআইসির যুগ্ম সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) তাহমিনা আক্তার, সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, জিএম (কৃষি) আবু রায়হান সহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য আখচাষীরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যানের এমন সরাসরি মাঠপর্যায়ের উদ্যোগে স্থানীয় আখচাষীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

এর আগে ঠাকুরগাঁও সুগার মিল ট্রেনিং কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বিভিন্ন মিল প্রতিষ্ঠানে কর্মরত হিসাব বিভাগের কর্মকর্তাদের চাকুরীকালীন ইনহাউজ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com