1. dailyainerkantho@gmail.com : admin :
আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত- কেন্দ্রীয় কমিটি ঘোষণা - dailyainerkantho
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৯:০৭|
শিরোনামঃ
নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক

আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত- কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মো সাইফুল আলম সরকার
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬,
  • 153 Time View

 

আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত- কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: সেবা, শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়ে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কাউন্সিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ইং সকাল ১০টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (শফিকুল কবির মিলনায়তন), সেগুনবাগিচা, ঢাকায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্ৰান্ত থেকে ফাউন্ডেশনের দায়িত্বশীল, সদস্য, আলেম-উলামা, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উক্ত কাউন্সিলে বিস্তারিত আলোচনা ও পরামর্শের পর ১০১ সদস্যবিশিষ্ট আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে- ঘোষণা করা হয়। কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের যোগ্য ও অভিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবীদের অন্তর্ভুক্ত হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে শাইখুল হাদীস আল্লামা শাহ আবু তাহের জিহাদী মনোনীত। নতুন চেয়ারম্যান: মাওলানা আতিকুল্লাহ বিন রফিক এবং মহাসচিব: মাওলানা বদরুল ইসলামের নাম গৃহীত হয়। উক্ত কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান: মুফতি রফিকুল ইসলাম সরদার, সিনিয়র যুগ্ম মহাসচিব: মুফতি জামিল আহমদ মাসরুর, সাংগঠনিক সম্পাদক: মাওলানা আজিজুল্লাহ শরীফ এবং কোষাধ্যক্ষ হিসেবে মুফতি শাহাদাত হোসাইন রয়েছেন।

এছাড়া কাউন্সিলে বক্তব্য প্রদানকারী অন্যান্য বিশিষ্ট আলেম ও আলোচকদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলে বক্তারা বলেন, মানুষের কল্যাণে সেবা, শিক্ষা ও দাওয়াহ—এই তিনটি মূল কর্মক্ষেত্রকে সামনে রেখে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ তার কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে ইমাম, খতীব, মুয়াজ্জিন, খাদেম ও আলেমদের প্রয়োজনীয় সহযোগিতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে পারস্পরিক পরামর্শ, আমানতদারিতা, জবাবদিহিতা, ঐক্য ও দায়িত্বশীলতার ভিত্তিতে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। কেন্দ্রীয় কাউন্সিলে নতুন দায়িত্বশীলদের দায়িত্ব গ্রহণ, সাংগঠনিক কর্মপরিকল্পনা এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শাইখুল হাদীস আল্লামা শাহ আবু তাহের জিহাদী, শাইখুল হাদীস মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি শামছুল হক শাহবাজপুরী, মাওলানা আবুল বারাকাত, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা ওয়াজেদ আলী ও মাওলানা আলী আকবর কাসেমীসহ দেশের বিশিষ্ট আলেম ও দায়িত্বশীলগণ ।

কাউন্সিলের নতুন পরিসরে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন কেন্দ্রীয় কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে এই প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com