1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে নবীন বরণ -২০২৫ অনুষ্ঠিত - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৩১|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

ইবিতে নবীন বরণ -২০২৫ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 115 Time View

 

ইবিতে নবীন বরণ -২০২৫ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘ফ্রেশার্স রিসিপশন-২৫’ নামে দুইদিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রথমদিন সম্পন্ন হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সামাজিক বিজ্ঞান, আইন ও বিজ্ঞানভুক্ত (বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি) তিন অনুষদের নবীনদের বরণ করে নেয়া হয়।

এতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক, প্রভোস্ট এবং প্রশাসনিক কর্মকর্তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের সম্মিলিত সম্পদ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধি করতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাষ্ট্র তোমাদের পেছনে বিপুল অর্থ ব্যয় করছে। তাই তোমাদের শুধু ডিগ্রিধারী নয়, বরং দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় হলো ধারাবাহিক শিক্ষার সর্বোচ্চ ধাপ। এখান থেকেই তোমাদেরকে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। সফলতার একমাত্র পথ হলো কঠোর পরিশ্রম।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, সকলকে মিলেই একটি বিশ্ববিদ্যালয়। এখানে কারোর ভুমিকা কারোর থেকে নগণ্য বা বড় নয়। এখান থেকেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র-শিক্ষক উভয়েই গবেষক ও শিক্ষার্থী হিসেবে একে অপরের পরিপূরক। শিক্ষার্থীদের আবেগ-অনুভূতি গঠনে শিক্ষকদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অনেক ছোট ছোট বিষয় থেকেও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ তৈরি হতে পারে। তাই প্রতিটি বিষয়ে শিক্ষকদের গুরুত্ব দেওয়া উচিত।

জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তোমরা যেভাবে ভূমিকা রেখেছিলে, তা শুধু এই দেশ নয়, পুরো বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। তাই দেশের প্রত্যাশাও এখন তোমাদের কাছে অনেক বেশি।

প্রসঙ্গত, অনুষ্ঠানের প্রথম দিনে পাঁচটি অনুষদের ২২টি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এছাড়া তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com