1. dailyainerkantho@gmail.com : admin :
ইবির সমাজকল্যাণ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - dailyainerkantho
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৪১|
শিরোনামঃ
ইবির সমাজকল্যাণ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আগাম আমনের বাম্পার ফলনেও হতাশ ঠাকুরগাঁওয়ের কৃষক, সরকারি ধান সংগ্রহ কাজে আসছে না কৃষকের সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন! গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আয়োজনে জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন ইবির ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন  ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলিতে বিএনপির বিশাল র‍্যালি মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

ইবির সমাজকল্যাণ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬,
  • 19 Time View

 

ইবির সমাজকল্যাণ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২৩১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি উপহার হিসেবে ফুল, চিঠি ও চকলেট দিয়ে তাদের বিদায় জানানো হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মো. ফিরোজ আল মামুন, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নতুল করিম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সমাজকল্যাণ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

বিদায়ী শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তার মানে এই নয় যে বিভাগের সঙ্গে আমাদের পথচলা শেষ হয়ে যাচ্ছে। বিভাগের স্বার্থ ও কল্যাণে তোমরা কাজ করে যাবে। আমরা যেখানেই থাকি, যে অবস্থানেই থাকি না কেন, বিভাগের প্রয়োজনে আমাদের স্মরণ করবে। ইনশাআল্লাহ, সবসময় তোমাদের পাশে পাবেন।

তারা আরও বলেন, বিদায়ের এই মুহূর্তে বিভাগের কিছু বেদনাদায়ক স্মৃতিও মনে পড়ছে। আমরা আমাদের আসমা সাদিয়া ম্যামকে হারিয়েছি। তাঁর হত্যাকাণ্ডের পর আমরা আশঙ্কা করেছিলাম, বিভাগটি হয়তো আবার পিছিয়ে পড়বে। তবে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ম্যামের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আমরা সেই সংকট কাটিয়ে উঠতে পেরেছি। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

এ সময় শিক্ষকেরা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

শিক্ষকেরা বলেন, শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হলেও শেখার সময় শেষ হয়ে যায় না। সবাই সরকারি চাকরিতে প্রবেশ করবে, এমনটি নয়। তাই ইন্টার্নশিপের সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে। অনেক ক্ষেত্রে ইন্টার্নশিপের মাধ্যমেই চাকরির সুযোগ তৈরি হয়। জ্ঞান অর্জন ও দক্ষতা চর্চাকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। হতাশ না হয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, অনেকেরই পছন্দের পেশায় যাওয়ার সুযোগ হয় না। তবে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পেশার মধ্যে একটি যোগসূত্র রয়েছে। তাই কর্মজীবনে প্রবেশের পর পেশাদারত্ব নিশ্চিত করতে হবে। পেশাদারত্ব বলতে সংশ্লিষ্ট পেশার মূলনীতি, চাহিদা, দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করাকে বোঝায়। নিজ নিজ পেশার মূল লক্ষ্য ও উদ্দেশ্য আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করাই প্রকৃত পেশাদারত্ব।

তিনি আরও বলেন, সমাজকল্যাণ বিভাগের দায়িত্ব গ্রহণের পর কাজের পরিধি ও দায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে আল্লাহর সহযোগিতা ও সহকর্মীদের সমর্থনে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করছি। মূলত আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থেকেই নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com