1. dailyainerkantho@gmail.com : admin :
ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের নতুন নেতৃত্বে নোমান-সাদিয়া - dailyainerkantho
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:১৯|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের নতুন নেতৃত্বে নোমান-সাদিয়া

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 172 Time View

 

ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের নতুন নেতৃত্বে নোমান-সাদিয়া

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন যথাক্রমে ইবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইমুন নোমান এবং পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম।

সোমবার (২৫ আগস্ট) ক্লাবের ২০২৪-২৫ সেশনের সভাপতি জান্নাতুল ফেরদৌস তানজিনা ও ক্লাবের উপদেষ্টা শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আ স ম সরফরাজ নেওয়াজ এবং একই বিভাগের প্রভাষক মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।

নতুন এ কমিটিতে আরও আছেন সহ-সভাপতি সিদরাতুল মুনতাহা সাদিয়া, রাসেল আহমেদ ও ঐশি জামান মুসকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইশা মালিহা চৌধুরী, আবদুল্লাহ আল মাহমুদ ও শারমিন আখতার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ ইরফান উল্লাহ, উপ কোষাধ্যক্ষ তিথি খাতুন, সদস্য সচিব সিরাজুম মুনিরা রাফা, উপ সদস্য সচিব ফারজানা আফরোজ তটিনী, দপ্তর সম্পাদক ফারহানা নাসরিন, উপ দপ্তর সম্পাদক মিথিলা ইসলাম মায়া, প্রকাশনা সম্পাদক ফারিহা আখি, উপ প্রকাশনা সম্পাদক কানিজ ফাতেমা কানন, আইন সম্পাদক লাবিবাহ, উপ আইন সম্পাদক আনিকা তাবাসসুম ঈশা, আইটি সম্পাদক সাজ্জাদ হোসেন, উপ-আইটি সম্পাদক আরিফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হাসিন রুবাইয়াত এবং উপ-প্রশিক্ষণ সম্পাদক ইফফাত জেরিন কেয়া।

নতুন সভাপতি ফাইমুন নোমান বলেন, ইসলামিক ইউনিভার্সিটি কারাতে ক্লাব শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, আত্মরক্ষার দক্ষতা ও ক্রীড়াচেতনা গড়ে তোলে। সেই ধারাবাহিকতায় দক্ষ প্রশিক্ষক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিত করবো। আমাদের পরিকল্পনায় রয়েছে নিয়মিত প্রশিক্ষণ সেশন, কর্মশালা, কিউ গ্রেডিং টেস্ট, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং আত্মরক্ষা বিষয়ক সচেতনতা কর্মসূচি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এসব কার্যক্রম ক্লাবকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho