1. dailyainerkantho@gmail.com : admin :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:২৭|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 126 Time View

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় ব্যাচ তথা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর)  সকাল ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীনসহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বিদায়ী শিক্ষার্থীরা বলেন, এ দিনটি আমাদের জন্য কষ্টের আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। হাজারো স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে থাকতে চাইলেও আর থাকতে পারছি না। আমাদের চলে যেতে হবে নতুন গন্তব্যে। আমরা যখন ভয় বা হতাশার মধ্যে ছিলাম, তখন আপনারদের সঠিক দিকনির্দেশনায় আমরা সঠিক পথ চিনেছি। আপনারা হাতে ধরে আমাদের শিখিয়েছেন। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।

জুনিয়রদের উদেশ্য করে বলেন, তোমরা ডিপার্টমেন্টকে সার্বিক দিয়ে এগিয়ে রাখবে, যাতে আমরা পরে ক্যাম্পাসে দেখতে পারি আমাদের ডিপার্টমেন্ট পুর্নাঙ্গ ডিপার্টমেন্ট।  তোমাদের ভিতরে গ্রুপিং থাকবে তবে এটি যেন ডিপার্টমেন্টকে এগিয়ে নিতে বাধা হয়ে না দাঁড়ায়। তারা আরও বলেন,অনেক সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে। এটা মিমাংশা করার জন্য শিক্ষকদের ভিতরে একজনকে  কাউন্সিলর হিসাবে রাখা দরকার।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, এটি সত্যি অনেক বড় একটা জার্নি। যেটা শেষ করার পর তোমরা আজ গ্রাজুয়েট।  নতুন একটা জীবনে পদার্পণ করার এটা প্রথম পদক্ষেপ । তোমরা যখন শিক্ষকদের বিদায় জানাচ্ছো তখন তোমাদের রেখে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ছে। দোয়া করি তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় যাও। আমরা অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করি। যদিও তোমরা এখান থেকে বিদায় নিচ্ছো কিন্তু তোমরা আমাদের হৃদয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com