1. dailyainerkantho@gmail.com : admin :
এই দেশটা কাউরো বাপ-দাদার সম্পত্তি না-শবনম ফারিয়া। - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ২:৩৫|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

এই দেশটা কাউরো বাপ-দাদার সম্পত্তি না-শবনম ফারিয়া।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 595 Time View

 

এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না : শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এক সময় পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন কিছুটা কম দেখা যায় তাকে। তবে অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে।

এরপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন এ অভিনেত্রী। অনিয়ম, নৈরাজ্যে কখনো কখনো ক্ষোভ প্রকাশও করতে দেখা গেছে। সম্প্রতি আবারও প্রতিবাদের সুর দেখা গেল ফারিয়ার লেখনীতে।

রবিবার (২৭ জুলাই) মধ্যরাতে একটি পোস্ট করেছেন ফারিয়া।

যেখানে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ঢাকায় মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। হেবাং নিয়ে লেখা একটি পোস্ট করেছেন এক ব্যক্তি।

 

যে পোস্টটি শেয়ার করেছেন শবনম ফারিয়া। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কী হয় তা দেখার বছরও পার হয় নাই, অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন।’

 

ফারিয়ার সঙ্গে একমত পোষণ করেছেন অনেক অনুরাগী। কারো মন্তব্য, ‘এরা হচ্ছে মাথামোটা আধা পাগল। অন্য ধর্মের লোক কি খাবে তা নিয়ে তাদের মাথা ব্যথা কেন?’ কারো মন্তব্য, ‘এসব বাড়াবাড়ি খুবই দুঃখজনক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com