1. dailyainerkantho@gmail.com : admin :
কবিতাঃ চাই নিরাপত্তা, কর্ম সংস্থান! কলমেঃ দেবিকা রানী হালদার - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৫৫|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

কবিতাঃ চাই নিরাপত্তা, কর্ম সংস্থান! কলমেঃ দেবিকা রানী হালদার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 134 Time View

আমরা গরীব আমরা মানুষ
কর্ম করে আহার পাই,
দেশের মানুষ ফকির করে তোমরা যারা
বাড়াও পূজি, আমরা তাতে খুশি নই!

শক্ত বাহু নরম মন, মায়া দয়ায় ভর পুর
নির্ভয়ে চলতে চাই হোক না কেন রাত দুপুর,
সাধ্য কম শক্তি আছে কাজের সুযোগ করে দিন
আমরা যত অপেক্ষা করি, ক্ষুধা তো করে না সবুর!

জীবনের নিরাপত্তা চাই, দুর্নীতি বন্ধ করো
চৌদ্দ পুরুষ নিঃস্ব মোদের, তাতেও কোন দূঃখ নাই,
দেশটা উন্নয়ন করে প্রজন্মকে ভরসায় আনো
গরীব চাষা মুটে মুজুর সবাই যেন বিচার পাই!

বন্ধ করো শালিসি ব্যবসা, চাকুরী নিতে ঘুষ কেন
কর্মে ক্ষুধার অন্ন জোগায় তাতে আবার ভাগ কেন,
তোমরা বাংলা মায়ের সন্তান, জন্মকি এই বঙ্গে তব
আচরণ আর লুটপাটে, বৃটিশ পাঞ্জাবীর সহদর যেন!

শ্রাবন মাসের এই বর্ষাতে ফসল ভরা ধানের ক্ষেত
বিহগ প্রানী সবাই জানি শ্রম দিয়ে খাবার খায়!
কেমনে তোমরা কর্ম বিনে কোটি টাকার মালিক হও
তোমাদের সাথে দেশে-বিদেশে কেমন করে অর্থ যায় ?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com