1. dailyainerkantho@gmail.com : admin :
কলেজে ‘টিকটক-লাইকি’ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১১:৫৯|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

কলেজে ‘টিকটক-লাইকি’ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 154 Time View

 তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে টিকটক, লাইকিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ চলাকালীন ও পাঠদানের সময় কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলেজ ক্যাম্পাসে মোবাইল, ক্যামেরা কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের টিকটক বা লাইকিতে কলেজ ক্যাম্পাসের সচিত্র ধারণকৃত ভিডিওতে দেখা গেলে বা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কলেজ প্রশাসন।

কলেজ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে টিকটক ও লাইকির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছিল, যা কলেজের শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও মর্যাদার পরিপন্থি। এরই পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন এমন নির্দেশনা জারি করেছে।

 

কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী বলেন, আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হোক, কলেজের পরিবেশ যেন শিক্ষাবান্ধব থাকে। টিকটক বা লাইকির মতো প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করা শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে এবং শিক্ষাঙ্গণের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে বা ভিডিও ধারণের প্রমাণ মিললে, কলেজ প্রশাসন তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com