1. dailyainerkantho@gmail.com : admin :
কুড়িয়ে পাওয়া ৩ কোটি টাকার হিরার ব্যাগ ফিরিয়ে দিলো বাংলাদেশ - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৫:০৪|
শিরোনামঃ
0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার

কুড়িয়ে পাওয়া ৩ কোটি টাকার হিরার ব্যাগ ফিরিয়ে দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 157 Time View

দুবাই বিমানবন্দর দিয়ে ৪টি ব্যাগে করে কয়েক কোটি টাকার হীরা নিয়ে অন্য আরেকটি দেশে যাচ্ছিলেন আমিরাতের এক ব্যবসায়ী। ওই দেশে নিজের হীরাগুলো প্রদর্শন করতেন তিনি।

তবে চারটি ব্যাগের মধ্যে নিজের তিনটি ব্যাগ নিলেও, ভুলে এক বাংলাদেশির ব্যাগ নিয়ে নেন তিনি। বিমানবন্দরে ব্যাগ চেক না করেই তিনি ওই দেশে চলে যান। তবে সেখানে গিয়ে দেখতে পান কত বড় ভুল করেছেন। সঙ্গে সঙ্গে তিনি দুবাই ফিরে আসেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

অপরদিকে ওই বাংলাদেশি তার নিজের ব্যাগ মনে করে হীরাভর্তি ব্যাগটি বাংলাদেশে নিয়ে আসেন। তবে দুবাই পুলিশের তৎপরতা ও বাংলাদেশের সহায়তায় ওই ব্যবসায়ী হীরাসহ তার ব্যাগ ফেরত পেয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুবাই পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, দুবাইয়ের ওই ব্যবসায়ী দেখতে পান তিনি যে ব্যাগটি নিয়ে এসেছেন সেটির ভেতর সাধারণ কাপড় রয়েছে।

তিনি বিষয়টি পুলিশকে জানানোর পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ওই বাংলাদেশিকে শনাক্ত করা হয়। এরপর বিষয়টি জানানো হয় ঢাকাস্থ আমিরাতের দূতাবাস এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ব্যাগটি তার মালিককে ফেরত দেওয়া হয়।

দুবাই পুলিশ বলেছে, “আমিরাতের ব্যবসায়ী তার ব্যাগ বিমানবন্দরের স্ক্যানারে দেন। ওই সময় ভুলে তিনি তিনি অন্যজনের একটি ব্যাগ নেন। যে ব্যক্তি বাংলাদেশে যাচ্ছিলেন তার ব্যাগের সঙ্গে ব্যবসায়ীর ব্যাগের অনেক মিল ছিল। এ কারণে এমন ভুল হয়েছে।”

তারা আরও জানায়, “আমিরাতের ব্যবসায়ী যখন ব্যাগটি খোলেন, তিনি দেখতে পান ভেতরে শুধুমাত্র কিছু কাপড় রয়েছে। তিনি দ্রুত দুবাই ফিরে আসেন এবং একটি মামলা করেন। বাংলাদেশি ওই ব্যক্তি নিজের ব্যাগ মনে করে ব্যবসায়ীর ব্যাগ নিয়ে যান। কারণ দুটি ব্যাগের মধ্যে অনেক মিল ছিল।”

নিজের তিন কোটি টাকার হীরা উদ্ধার করে দেওয়ায় দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যবসায়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com