1. dailyainerkantho@gmail.com : admin :
কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহের শরীর তল্লাশী ও স্বজনদের মারপিট করে টাকা এবং স্বর্ণালঙ্কার লুট - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১০:০৫|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের বিশাল শোডাউন ও মিছিল টানা ৭ দিন হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আবারও শুরু বাংলাদেশে প্রথম বারের মতো অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়র মোড়কে সতর্কবার্তার (এফওপিল) জন্য প্রচারণা কর্মসূচির উদ্বোধন ইবিতে সুপারিশপ্রাপ্ত ১৯ জন সহকারী জজকে সংবর্ধনা মাধবপুরে জমি বিক্রির চেষ্টায় জালিয়াতির অভিযোগ, ৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত নিয়ে শঙ্কায় ক্রেতাপক্ষ তরুণ প্রজন্মের মানসিক সুস্থতা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করা সম্ভব- চিফ হুইপ ​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়?

কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহের শরীর তল্লাশী ও স্বজনদের মারপিট করে টাকা এবং স্বর্ণালঙ্কার লুট

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 178 Time View

কুষ্টিয়ার মিরপুরে স্বজনের মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর সড়কে এ ঘটনা ঘটে। ডাকাতির সময় মরদেহের স্বজনদের মারধরের পাশাপাশি মরদেহেও স্বর্ণালঙ্কারের খোঁজে তল্লাশি চালিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আয়েশা খাতুন (৫০) নামের এক নারীর মরদেহ নিয়ে সুধিরাজপুর গ্রামে ফিরছিলেন পরিবারের সদস্যরা। তিনি মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বাসিন্দা, নিয়ামত আলীর স্ত্রী।

অ্যাম্বুলেন্সে থাকা নিহতের ভাই রাকিবুল ইসলাম জানান, “আমার বড় বোনের মরদেহ নিয়ে ফিরছিলাম। ছাতিয়ান কালিতলা-দুর্গাপুর সড়কে পৌঁছালে পথে কিছু প্রতিবন্ধকতা দেখে চালক গাড়ি থামান। তখন হঠাৎ পাশের পানের বরজ থেকে ৪-৫ জন মুখোশধারী ডাকাত বেরিয়ে আসে। তারা হাঁসুয়া দিয়ে আমাদের ভয় দেখিয়ে চালকের কাছ থেকে ৪ হাজার টাকা এবং আমাদের কাছ থেকে ৩২ হাজার ৬০০ টাকা ও একজোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। এমনকি মরদেহের কান ও গলায় অলংকার আছে কিনা, সেটিও তল্লাশি করে।”

ভুক্তভোগীরা জানান, ডাকাত দলের সদস্যরা নারীদের গা থেকে অলংকার ছিনিয়ে নেয় এবং হামলা চালায়। এই ঘটনায় শিউলি খাতুন (৪৬), ফেরদৌসি (৩২) ও শাহবুল নামে আরও তিনজন আক্রান্ত হন।

এ প্রসঙ্গে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “ঘটনাস্থলটি গ্রামের একেবারে ভেতরে। তবে আশপাশের প্রধান সড়কে নিয়মিত পুলিশ টহল থাকে। ঘটনাটি খুবই দুঃখজনক এবং তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com