1. dailyainerkantho@gmail.com : admin :
খুলনা আর্ট একাডেমির আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাবুল হাওলাদারের ছবি একে উপহার দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩০|
শিরোনামঃ
তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

খুলনা আর্ট একাডেমির আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাবুল হাওলাদারের ছবি একে উপহার দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 134 Time View

শনিবার সকাল ১০ঘটিকার সময় খুলনা আর্ট একাডেমির আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাবুল হাওলাদার খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করতে আসলে তার প্রতিকৃতি একে বাঁধাই করে তার হাতে তুলে দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাসখুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস বরিশাল থেকে ১৯৯৯সালে খুলনা এসে শিল্পচর্চা করেন।২০০৩সাল থেকে খুলনা আর্ট একাডেমি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠান পরিচালনা করেন।হঠাৎ যখন মহামারি করোনা শুরু হয় তখন দিশেহারা হয়ে পড়েন মিলন বিশ্বাস।তখন তিনি মনে করেছিলেন হয়তো খুলনা আর্ট একাডেমি আর ধরে রাখতে পারবেননা। ২০২০ সালে মহামারীর ওই মুহূর্তে অনেক চিন্তায় পড়ে যান। যারা খুলনা আর্ট একাডেমির সদস্য এবং শুভাকাঙ্ক্ষী যাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করা শুরু করেছিলেন তাদের বাসায় খুলনা আর্ট একাডেমির নামটি কিভাবে পৌঁছে দেওয়া যায় তখন প্রত্যেকের ফেসবুক প্রোফাইল থেকে তার ছবিটি সংরক্ষণ করে ২৫০জন ব্যক্তির ছবি অংকন করেন তার প্রিয় ছাত্র শিবশঙ্কর মন্ডলকে নিয়ে। সেই ছবিগুলি আজও সবার হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। কারণ অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে ইচ্ছা থাকলেও বাধাই করা সম্ভব হয়নি। খুলনা আর্ট একাডেমির আইন উপদেষ্টা খুলনার সামাজিক ব্যক্তিত্ব সমাজের বন্ধু অ্যাডভোকেট বাবুল হাওলাদার তার ছবিটি বাঁধাই করে তার হাতে আজ তুলে দিতে পেরে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন এই ভালোলাগার বিষয়টা আমার কাছে অনেক বড় পাওয়া কারণ তিনি একজন আদর্শ দেশ প্রেমিক।তিনি খুলনার জন্য সংগ্রাম করে আসছেন তার স্থান থেকে সর্বোচ্চ দিয়ে। খুলনার উন্নয়ন অবকাঠামোকে সুন্দর করার জন্য দিনরাত পরিশ্রম করছেন নিঃস্বার্থভাবে। তাই খুলনা আর্ট একাডেমির আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাবুল হাওলাদারের সার্বিক মঙ্গল কামনা করছেন খুলনা আর্ট একাডেমির পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com