1. dailyainerkantho@gmail.com : admin :
গত পাঁচ মাসে নিখোঁজ হচ্ছেন শত শত গৃহবধূ - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:২০|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

গত পাঁচ মাসে নিখোঁজ হচ্ছেন শত শত গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুন ৩০, ২০২৫,
  • 162 Time View

ঘর থেকে নিখোঁজ হচ্ছেন শত শত গৃহবধূ। শুনতে অবাক লাগলেও এমনই এক অদ্ভুত ও উদ্বেগজনক সামাজিক ধাঁধার মুখে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমা। গত পাঁচ মাসে এখান থেকে নিখোঁজ হয়েছেন প্রায় ৫০০ বিবাহিত নারী। পরিসংখ্যানটি রীতিমতো চমকে দিয়েছে সবাইকে।

 

পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট ৫৩৬ জন তরুণী নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই বিবাহিত গৃহবধূ।

 

প্রথমে নিছক ব্যক্তিগত ঘটনা হিসেবে দেখা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে একে ঘিরে গড়ে উঠেছে নানা আলোচনা ও জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট ও মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন উঠছে, গৃহবধূরাও কি সংসার ছাড়ছেন স্বেচ্ছায়?

 

স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ নারীদের অনেকে প্রেম-সম্পর্কে জড়িয়ে গোপনে ঘর ছেড়েছেন। মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি হওয়া পরকীয়া বা রোমান্টিক সম্পর্ক তাদের জীবন পাল্টে দিয়েছে। কেউ কেউ বাইক থাকা যুবকের হাত ধরে পালিয়ে গেছেন, কেউবা স্বামীরই বন্ধু-বান্ধবের সঙ্গে গড়ে তোলা সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

 

পুলিশ আরও জানায়, অধিকাংশ ক্ষেত্রেই এই নারী-পুরুষদের আলাপ হয়েছে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে। এমনকি অনেক নারী ছোট ছোট সন্তান রেখে, পরিবারকে কিছু না জানিয়েই ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে গেছেন।

 

তবে অনেক ক্ষেত্রেই, পুলিশ উদ্ধার করার পর নারীরা স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ‘আমরা প্রাপ্তবয়স্ক, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের রয়েছে।’ এ ধরনের জবাব সমাজে এক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে—এটা কি নিছক টাকার মোহ, নাকি দীর্ঘদিনের দাম্পত্য বিষণ্নতার এক জটিল বহিঃপ্রকাশ?

 

সমাজতাত্ত্বিকদের মতে, এই নিখোঁজ হওয়ার প্রবণতা নিছক ব্যক্তিগত ইস্যু নয়, বরং এটি সমাজে চলমান এক গভীর মানসিক ও সম্পর্কভিত্তিক সংকটের ইঙ্গিত। মোবাইল ও সোশ্যাল মিডিয়া হয়তো নিঃসঙ্গ গৃহবধূদের জন্য এক নতুন ‘পালাবার দরজা’ খুলে দিয়েছে।

 

এই ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। বিশেষ করে দেগঙ্গার একটি জনপ্রিয় ফেসবুক পেজে বিষয়টি আলোচনায় আসার পর, এটি ছড়িয়ে পড়েছে অসংখ্য গ্রুপ, পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যাটে।

 

বর্তমানে বারাসাত পুলিশ জেলার প্রতিটি থানাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে এবং বিশেষ নজরদারিও চলছে। অনেক স্বামী, সামাজিক লোকলজ্জার কারণে, পুলিশের কাছে স্ত্রীদের পরিচয় গোপন রাখার অনুরোধ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com