1. dailyainerkantho@gmail.com : admin :
জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন খন্দকার নাজমুল - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ২:৫১|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন খন্দকার নাজমুল

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 148 Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার নাজমুল হাসান।

মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলমের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আসন্ন সিন্ডিকেটে রিপোর্ট করা সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১১(১০) ধারায় অধিকারপ্রাপ্ত ক্ষমতাবলে মাননীয় উপাচার্য জনসংযোগ দপ্তরে খন্দকার নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক-কে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে সাময়িকভাবে নিযুক্ত করেছেন।

বিধি মোতাবেক তিনি পদ সংশ্লিষ্ট আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। এই অফিস আদেশ ৮ জুলাই ২০২৫ তারিখ অপরাহ্ন থেকে কার্যকর হবে৷

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com