1. dailyainerkantho@gmail.com : admin :
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট - dailyainerkantho
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৯:০৮|
শিরোনামঃ
সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না, মাদক-চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর হিলিতে থানা থেকে পালানো ছাত্রলীগের কলেজ শাখার সদস্য ১৪ ঘন্টা পর পুনরায় গ্রেফতার ঠাকুরগাঁওয়ে গোবিন্দনগর ও নিশ্চিন্তপুর মৌজার মাঠ জরিপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ইবিস্থ ‘নীলফামারী জেলা সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায় জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে বোদায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু , আহত আরো একজন

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট

মো সাইফুল আলম সরকার
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬,
  • 28 Time View

 

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সর্বসম্মতিতে জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে সর্বোপরি, জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী, মহান জাতীয় সংসদের স্পিকারসহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ তামাক বিরোধী জোট ধন্যবাদ জানাচ্ছে।

বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক। বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করা এবং জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার এ উদ্যোগ নির্বাচনি ইশতাহারের অঙ্গীকার বাস্তবায়নেরই একটি দৃশ্যমান ও প্রশংসনীয় পদক্ষেপ।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৬ জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। যা প্রধানমন্ত্রীসহ সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সকল সদস্যের রাজনৈতিক বিচক্ষণতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল আচরণের বহি:প্রকাশ।

বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করে, দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ কেবল আইন প্রণয়নের কেন্দ্র নয়; এটি রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও জনকল্যাণমূলক অঙ্গীকারের প্রতিফলন ঘটানোর অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এখান থেকেই জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আইন ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। কাজেই সংসদ ভবন ও এর পুরো চত্বরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে সংসদ চত্বরে আগত প্রত্যেকের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সেইসাথে বাংলাদেশ তামাক বিরোধী জোট প্রত্যাশা করে, জাতীয় সংসদ চত্বর এলাকা শুধু ধূমপানমুক্ত নয়, দ্রুত সম্পূর্ণ তামাকমুক্ত ঘোষণার উদ্যোগ গ্রহণ করা হবে। উল্লেখ্য, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬)’ অনুযায়ী, পাবলিক প্লেস ও পরিবহণসমূহ সম্পূর্ণ তামাকমুক্ত স্থান। আমরা আশা করছি, দ্রুত মহান জাতীয় সংসদ এলাকায় শতভাগ তামাকমুক্ত পরিবেশ ঘোষণা করা হবে এবং এটি দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অনুকরণীয় হিসেবে সম্প্রসারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com