1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাই শহিদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে শোক ও শ্রদ্ধা - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:০২|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

জুলাই শহিদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে শোক ও শ্রদ্ধা

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 113 Time View

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ ও শোক দিবস’। জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে দিবসটি পালিত হয়।

১৬ জুলাই,২০২৫ কালো ব্যাজ ধারণের মাধ্যমে দিবসটি শুরু হয়। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, প্রভোস্ট ও পরিচালকবৃন্দ,জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গঠিত সংশ্লিষ্ট কমিটির সদস্যরা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্বোধন শেষে তারা শহিদ ইনতিশারুল হকের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শহিদের চাচা মো. নাজমুল হকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

উল্লেখ্য, শহিদ ইনতিশারুল হক গাজীপুরের মাওনা চৌরাস্তায় ৫ আগস্ট ২০২৪ সালে শহিদ হন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম।

দিবসটিকে স্মরণীয় করে রাখতে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho