1. dailyainerkantho@gmail.com : admin :
তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:১৪|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ইয়াকুব আলীর উপরে বর্বর রচিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ মাঠে সরব জহিরুল ইসলাম, বাইক শোডাউনে চিরামে ব্যাপক সাড়া ইবিতে নির্মাণাধীন হলের কাজ চলাকালে বাঁশ ভেঙে পড়ে শ্রমিক আহত ১১তম গ্রেডসহ ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা

তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 149 Time View

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের হাতে নিহত যুবক ওয়াসিম আকরামের (২৮) মরদেহ তিন মাস পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে ভারতের বিএসএফ মরদেহটি বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, সীমান্তের বাঘাডাঙ্গা এলাকায় বিএসএফের টহল দল মরদেহটি উদ্ধার করে ভারতের পুলিশকে হস্তান্তর করেছিল। পরে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের পর বিজিবি-বিএসএফের একাধিক বৈঠক ও আলোচনা শেষে মরদেহ ফেরত আনা সম্ভব হয়।

পরিবারের দাবি, নিহত ওয়াসিম আকরাম সীমান্ত পার হয়ে ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গত ৪ এপ্রিল ভারতীয় সীমান্তের ইছামতি নদীর পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই সময় বিএসএফ মরদেহ উদ্ধার করে।

শনিবার দুপুরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহ ভারতের পুলিশ থেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের বড় ভাই মেহেদী হাসান জানান, “আমরা বহুদিন ধরে মরদেহ ফেরত চেয়ে আবেদন করেছি। অবশেষে দীর্ঘ সময় পর ভাইয়ের মরদেহ পেয়েছি। আমরা তার জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছি।”

বিজিবি জানিয়েছে, সীমান্তে অনুপ্রবেশ এবং বিএসএফের গুলিতে প্রায়ই বাংলাদেশি নাগরিক হতাহত হন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com