1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় নিজ বাবার টাক্টরে চাপায় পড়ে কন্যা শিশুর মৃত্যু - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:২৮|

তেঁতুলিয়ায় নিজ বাবার টাক্টরে চাপায় পড়ে কন্যা শিশুর মৃত্যু

খাদেমুল ইসলাম
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬,
  • 149 Time View

 

তেঁতুলিয়ায় নিজ বাবার টাক্টরে চাপায
থেকে পড়ে কন্যা শিশুর মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নিজ বাবার টাক্টরের নিচে চাপা পড়ে মুনতাহা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনা । নিহত শিশু মুনতাহা তেতুলিয়া সদর ইউনিয়নের অন্তর্গত বুড়িমুটকি এলাকার মুসা মিয়ার কন্যা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুসা মিয়া ট্রলি নিয়ে পাশের এলাকায় বাঁশ নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির ফেরার পথে পথিমধ্যে দুই সন্তান ট্রলিতে উঠার বায়না ধরলে ট্রলিতে তুলে নেন। পরে বাড়ির পথে একটি কালভার্টে ধাক্কা লাগলে মুনতাহা ট্রলি থেকে পড়ে চাকার নিচে চাপা পড়ে। সেখান থেকে দ্রুত উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ওই পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার দুপরে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম দূর্ঘটনায় শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com