1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে গণসমাবেশ ও প্রতীকি অবস্থান কর্মসূচি - dailyainerkantho
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৩১|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে গণসমাবেশ ও প্রতীকি অবস্থান কর্মসূচি

রুবেল ইসলাম
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 98 Time View

 

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে গণসমাবেশ ও প্রতীকি অবস্থান কর্মসূচি

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) গঠন ও নির্বাচনের দাবিতে গণসমাবেশ ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (২৪ আগস্ট) রবিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

এসময় `ছাত্র সংসদ আমার অধিকার, দিতে হবে দিতে হবে’, `অবিলম্বে ছাত্র সংসদ দিতে হবে’, `We want Nucsu,We want Nucsu’, `অতি দ্রুত ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা করতে হবে’, `চল চল চল উর্ধ্বে গগণে বাজে মাদল, ছাত্র সংসদ হোক মুক্তির সম্বল’, `গণতন্ত্রের প্রথম ধারা,ছাত্র সংসদ সবার সাড়া’, `তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ,ছাত্র সংসদ করতে কেন এত অজুহাত’, `ছাত্রের অধিকার সংসদ হবে এবার’ ইত্যাদি প্লেকার্ড ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

গণসমাবেশ কর্মসূচি ও প্রতীকী অবস্থানে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতী বেগম বলেন, `জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নয়টি দফার মধ্যে একটি দফা ছিল ছাত্র সংসদ। ফ্যাসিবাদের সময়ে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির ফলে ভোগান্তির শিকার হত শিক্ষার্থীরা। হল গুলোতে মানহীন খাবার,লাইব্রেরিতে বই সংকট, ব্যাথার দানে ঔষধ সংকট, অনুন্নত রিচার্স এই সবগুলো সমস্যার জন্য হলেও ছাত্র সংসদ নির্বাচন জরুরি।’

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য হৃদয় বলেন, `ছাত্র সংসদ নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা, আমরা যখন জুলাই আন্দোলন করি সেখানে যে দাবিগুলো ছিলো তারমধ্যে অন্যতম একটি দাবি ছিল প্রত্যেক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা। এখন যারা এই দাবির বিরোধিতা করবে তাদেরকে আমরা জুলাই আন্দোলনের বিপক্ষের শক্তি মনে করবো। প্রশাসনের কাছে জোর দাবি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন,নাহলে কঠোর আন্দোলনের ডাক দিবে শিক্ষার্থীরা।’

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইলিয়াস বলেন, `শেখ হাসিনা যেমন নির্বাচন ব্যতীত স্বৈরাচার হয়ে উঠেছিল,আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না হলে এখন যে সংগঠনগুলো আছে তারাও স্বৈরাচার হয়ে উঠবে, তারাও ছাত্রলীগ হয়ে উঠবে,তারাও সিট বাণিজ্য করবে,আমরা এসব চাইনা। আমরা চাই নজরুলের বুকে ছাত্র সংসদ নেমে আসুক।’

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গণসমাবেশ ও প্রতীকী অবস্থান কর্মসূচি শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করেছেন শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী মঙ্গলবার শিক্ষার্থীদের সাথে বসে গঠনতন্ত্র বিষয়ে আলোচনা এবং ইউজিসির সাথে কথা বলে রবিবার এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসার আশ্বাস দেন।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৮৪৫৫৮২৫২৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho