1. dailyainerkantho@gmail.com : admin :
প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (PUNAB) এর উদ্যোগে "উত্তাল জুলাই, অমলিন স্মৃতি: অভ্যুত্থান ও আমরা" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৫১|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (PUNAB) এর উদ্যোগে “উত্তাল জুলাই, অমলিন স্মৃতি: অভ্যুত্থান ও আমরা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুজন সরকার
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 95 Time View

আজ ১৩ জুলাই ২০২৫, রবিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে “প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (PUNAB) এর উদ্যোগে “উত্তাল জুলাই, অমলিন স্মৃতি: অভ্যুত্থান ও আমরা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই মাসের গৌরবোজ্জ্বল ভূমিকা, শহীদদের আত্মত্যাগ ও ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা স্মরণ করা এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান গবেষক, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, ছাত্রনেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থেকে তাঁদের মূল্যবান বক্তব্য ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন:

১. ড. মাহদী আমিন – উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
২. ববি হাজ্জাজ – সভাপতি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)
৩. জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী
সাবেক তথ্য ও গবেষণা . সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক।
৪. মো. শামসুল আলম লিটন – মুখপাত্র, গ্লোবাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউম্যান রাইটস
৫. রাশেদ প্রধান – সহ-সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
৬. রাফে সালমান রিফাত – প্রধান সমন্বয়কারী, ইউনাইটেড পিপলস বাংলাদেশ
৭. সাঈদ আবদুল্লাহ – অ্যাক্টিভিস্ট
৮. সাদিক কায়েম – কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
৯. মোহাম্মদ আলী – সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১০. শরিফ ওসমান হাদী – মুখপাত্র, ইনকিলাব মঞ্চ
১১. মুহাম্মাদ সজল – লেখক ও অ্যাক্টিভিস্ট
১২. মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ – সহ-প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস
১৩. সারোয়ার হোসেন – অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ
১৪. চৌধুরী সাইমা ফেরদৌস – প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫. মুহাম্মাদ ফান্তাসির – মুখপাত্র, জুলাই রেভল্যুশনারী এলায়েন্স
১৬. ওমর ফারুক যুবরাজ – মুখ্য সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়
১৭. জুম্মাতুল বিদা – রিপোর্টার, চ্যানেল ২৪

পুনাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব রায়হান পাটোয়ারী এই সভায় সভাপতিত্ব করেন।

বক্তারা তাঁদের আলোচনায় জুলাইয়ের চেতনা, গণতন্ত্রের বিকাশ, ন্যায়ের সংগ্রাম এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজন তরুণদের মাঝে ইতিহাসচর্চা, সচেতনতা ও মূল্যবোধ জাগ্রত করবে। অনুষ্ঠান শেষে PUNAB প্রেস ও মিডিয়া উইং-এর পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

রাওনাক চৌধুরী প্রমা
প্রেস ও মিডিয়া সেক্রেটারি প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PUNAB)
ইমেইল: rawnakproma5@gmail.com
যোগাযোগ: ০১৫১৮৩৪৯৬৪১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho