1. dailyainerkantho@gmail.com : admin :
বসন্তের কৃষ্ণচূড়া- কবি:জেসমিন আক্তার হীরা - dailyainerkantho
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৩১|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

বসন্তের কৃষ্ণচূড়া- কবি:জেসমিন আক্তার হীরা

জেসমিন আক্তার হীরা
  • Update Time : শুক্রবার, আগস্ট ২২, ২০২৫,
  • 299 Time View

 

বসন্তের কৃষ্ণচূড়া- কবি:জেসমিন আক্তার হীরা

বসন্তের প্রথম ভোরে, হাওয়ার কানে কানে ফিসফিসানি –
“এসেছে রঙের উৎসব, এসেছে আগুনের ফুল“।
ঠিক পরম মুহূর্তে, গাঁয়ের মোড়ে, নদীর বাঁকে
জেগে ওঠে কৃষ্ণচূড়া-
যেন লাল মেঘ ছিঁড়ে ঝরে পড়েছে শাখার গহীনে।
ফুল গুলো যেন ফুল নয়,
মনে হয় রোদে পাকা ভালোবাসা
যা লুকিয়ে থাকে ডালপালার খামের ভিতরে
হাওয়ার ডাকপিয়ন পৌঁছে দেয় প্রতিটি হৃদয়ে।
যখনই চোখ মেলে এক পলক তাকাই
দেখি কোনো এক স্বপ্নবাজ চিত্রকর আকাশের ক্যানভাসে
রং ছিটিয়ে দিয়েছে –
আগুন লাল,সোনালী আলোয় গাঢ় সবুজ পাতায়
পাখিরা এসে বসে ডালে
গায় কোমল কণ্ঠে গান
যেনো প্রতিটি সুরে বলে –
“দেখো প্রেম কেমন হয় ;দেখো রং কেমন জ্বলে “।
বসন্তের কৃষ্ণচূড়া শুধু গাছ নয়
সে হলো ছয় ঋতুর এক অনন্য মুকুট।
যার প্রতিটি পাপড়ি ইঙ্গিত করে
প্রকৃতির এক প্রেমময় পত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho