1. dailyainerkantho@gmail.com : admin :
বাবার স্বপ্নপূরণ করলো মেয়ে, দাখিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে জেলার গর্ব - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৪৬|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

বাবার স্বপ্নপূরণ করলো মেয়ে, দাখিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে জেলার গর্ব

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 93 Time View

পাবনা কামিল মাদরাসার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আইমান সাদিয়া এবার দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করেছে। সে সকল বিষয়ে অলরাউন্ড A+ পেয়ে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

আইমানের বাবা এ.বি.এম. রফিক উদ্দিন জানিয়েছেন, “আমি সব সময় চেয়েছি মেয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। আজকে এই ফলাফলে আমার সব কষ্ট সার্থক মনে হচ্ছে। ওর জন্য সারাজীবন দোয়া করে যাব।”

মা ফাতেমা খাতুন বলেন, “মেয়ের এমন ফলাফলে আমরা খুব খুশি। সে পড়ালেখার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা চর্চা করে। সকলের দোয়া চাই যেন ওর স্বপ্নগুলো পূরণ হয়।”

প্রসঙ্গত, আইমান সাদিয়া ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের অসহায় মানুষের সেবা করতে চায়। তার এই অভাবনীয় সাফল্যে স্কুলের শিক্ষকরা ও গ্রামের মানুষজন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তার এই সফলতায় দৈনিক আইনের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রাণ ভরে দোয়া রইল। আয়মানের বাবা-মাকেও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho