
বারহাট্টায় ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আল আমিন তালুকদার
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- মানবতার ফেরিওয়ালা হয়ে,মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ইউনিয়ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন,বিএনপি পরিবারের সন্তান হাফেজ আল আমিন তালুকদার।
নেত্রকোণা বারহাট্টা উপজেলার ১নং বাউসী ইউনিয়নের সন্তান সকলের সুপরিচিত ব্যক্তি হাফেজ মোঃ আল আমিন তালুকদার বাউসী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বারবার নির্বাচিত সাবেক সভাপতি হাজী মোঃ আব্দুল হান্নান তালুকদারের সন্তান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল, বারহাট্টা উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি বাউসী বাজার বণিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সরকারি বরাদ্দকৃত ও ইউনিয়ন পরিষদ হতে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে তিনি নিজে উপস্থিত থেকে তদারাকি করে প্রকল্পের মান উন্নয়নে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।
তিনি ইউনিয়ন পর্যায়ে ভোটদের বাড়ি-বাড়ি গিয়ে খোঁজ খবর রাখছেন,এবং আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে বলে জানান দিচ্ছেন। অসহায় দরিদ্র মানুষদের মানবতার সেবায় এগিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি।
তিনি দিন-রাত পরিশ্রমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ এই চিন্তা ধারাকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের পর্যায়ে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন।
এদিকে হাফেজ আল আমিন তালুকদার বলেন,মানবতার ফেরিওয়ালা ও খাদেম হয়ে জনগণ ও ইউনিয়নবাসীর এবং বর্তমান সরকারের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করার লক্ষ্যেকে উপজেলার ইউনিয়নে বিএনপি’র বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছি।জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।
হাফেজ আল আমিন তালুকদার চেয়ারম্যান পদপ্রার্থী রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের যে সকল দৃশ্যমান উন্নয়ন করেছেন তিনি আগামী দিনে ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করলে ব্যাপক উন্নয়ন হবে।ইউনিয়নের সাধারণ ভোটার হিসেবে আগামী দিনে আমরা তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আল আমিন তালুকদার
বলেন, প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার ও স্মার্ট ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আগামী দিনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।