1. dailyainerkantho@gmail.com : admin :
বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু - dailyainerkantho
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৩৭|
শিরোনামঃ
বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন ইবিতে ফের টানালো সরকারের ২০০ দিনের ব্যর্থতার ব্যানার ইবিতে পরীক্ষার উত্তরপত্র নিখোঁজ, তদন্ত কমিটি গঠন বারহাট্টায় ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আল আমিন তালুকদার সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ না দিলে সেবা মেলে না রাজানগর ভূমি অফিসে সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকার প্লট দখল-চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি রাবিতে সাংবাদিকদের উপর হামলায় ইবি সাংবাদিকদের প্রতিবাদ ইবিতে স্কলারশিপ ও ক্যারিয়ার নিয়ে সেমিনার মনোহরগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া কিশোর গ্যাং লিডার সাকিব গ্রেপ্তার

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

ওমর ফারুক আহমেদ
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬,
  • 9 Time View

 

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টা উপজেলার ২নং সাহতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি আলোচিত নাম *মোঃ মোস্তাফিজুর রহমান মাজু*। তিনি বর্তমানে ২নং সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে তিনি শুধু একজন পদধারী নেতা নন, তিনি একজন *পরীক্ষিত, ত্যাগী ও কারানির্যাতিত নেতা*।

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপির দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণে *২০১০ ও ২০১১ সালে রাজনৈতিক মামলায় কারাবরণ করেছেন* মোঃ মোস্তাফিজুর রহমান মাজু। জেল-জুলুম, হামলা-মামলা কোনো কিছুই তাকে জাতীয়তাবাদী আদর্শ থেকে সরাতে পারেনি।

এছাড়াও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় *২০২৩ ও ২০২৪ সালের চলমান রাজনৈতিক মামলায়ও তিনি আসামি*। এত মামলা-হামলার পরও তিনি এলাকা ছেড়ে যাননি, সাধারণ মানুষের পাশেই থেকেছেন।

এ প্রসঙ্গে এক প্রবীণ বিএনপি নেতা বলেন, _”মাজু পদের জন্য রাজনীতি করে না, সে জেল খেটেছে দলের জন্য, মানুষের জন্য। এমন ত্যাগী নেতাই চেয়ারম্যান হওয়ার যোগ্য।”_

*মাজুর অঙ্গীকার:*

নির্বাচিত হলে তিনি বলেন,
– “আমি ১০ সালেও জেলে গেছি, ২৪ সালেও মামলা খেয়েছি, কিন্তু জনগণকে ছাড়িনি। চেয়ারম্যান হলে এই সাহতা ইউনিয়নকে একটি মডেল, মাদক-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়বো। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, রাস্তাঘাটের উন্নয়ন – সবকিছুতে স্বচ্ছতা থাকবে।”*

এলাকাবাসীর প্রত্যাশা, একজন কারানির্যাতিত ও জনবান্ধব নেতা চেয়ারম্যান হলে সাহতা ইউনিয়নের প্রকৃত উন্নয়ন সম্ভব।

তিনি ২নং সাহতা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com