1. dailyainerkantho@gmail.com : admin :
বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৮:৫৭|
শিরোনামঃ
বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী

বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬,
  • 63 Time View

 

বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক ফলো-আপ সভা রবিবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তার এর সভাপতিত্বে ও সমন্বয়কারী ফুলমালা ও ওয়াইপিএজির সামছুল কবির এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

 

সভার শুরুতে পিএফজির স্বা-মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

তারা বলেন, দি হাঙ্গার প্রজেক্ট জানুয়ারির পর থেকে এ প্রজেক্ট আর চলমান রাখবে না তাই আমরা যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ পিএফজির সাথে আছি আমরা আশা করি একাজটি আমরা সচল রাখবো। স্ব-মূল্যায়নে প্রতিটি প্রশ্ন বিশ্লষণ করে স্ব-পক্ষে প্রমানাধি সহ তারা মার্কস দেন।

 

সভায় বক্তব্য রাখেন, পিএফজি সদস্য পিস এম্বাসেডর মোর্শেদ মিয়া, সিরাজ খন্দকার, স্বপ্না আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুল মিয়া, পিএফজি সদস্য মিজানুর রহমান, নাছির উদ্দিন, আজিজা খাতুন, মিনহাজ পারভিন, আব্দুস সামাদ, হুসাইন আহমদ, গোলাপ মিয়া, সংগিতা হাজং, ঊর্মিলা হিজরা, মালানা মাওফিকুল ইসলাম, রাবিয়া, সুফিয়া বেগম, ইয়থ পিস এম্বাডের গ্রুপের আসমা আক্তার তাইবা আক্তার তোহা, সুইটি দে, জুবায়ের আহমদ তারেক মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com