1. dailyainerkantho@gmail.com : admin :
বুটেক্সিয়ান সোসাইটির আয়োজনে ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন - dailyainerkantho
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৩০|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

বুটেক্সিয়ান সোসাইটির আয়োজনে ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন

মোঃ তাওকীর তাজাম্মুল।
  • Update Time : শুক্রবার, আগস্ট ২২, ২০২৫,
  • 86 Time View

 

বুটেক্সিয়ান সোসাইটির আয়োজনে ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন

— মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি

 

আজ শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪টায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বুটেক্সিয়ান সোসাইটির উদ্যোগে ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বইটিতে বুটেক্স ছাত্রলীগের দমননীতি ও ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন নির্মম ঘটনার দলিল সংকলিত হয়েছে।

‘ইকোস অব জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে ভুক্তভোগীরা বুটেক্স ছাত্রলীগের বর্বরতা ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, আপ বাংলাদেশের আহবায়ক আলী আহসান জোনায়েদ, ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ এইচ সিদ্দিকী, বুটেক্সিয়ান সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রওশন জামির রনি এবং ইঞ্জিনিয়ার্স রাইটস মোভমেন্টের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বুটেক্সিয়ান সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল জলিল।

অনুষ্ঠানের এক পর্যায়ে শরীফ ওসমান হাদি বলেন,
“এই সরকারের অনেক উপদেষ্টা বিদেশ চলে যাবেন অথবা পরবর্তী সরকারে মন্ত্রী হবেন। কিন্তু এই সরকারের কয়জন উপদেষ্টা জীবন দিয়েছেন এবং তাদের সন্তানেরা আন্দোলনে নেমেছিল? সবই তো আপনার ভাই, আমার ভাই আহত-নিহত হয়েছে। তাই এই রক্তের ঋণ আমাদেরকেই শোধ করতে হবে—কেউ করে দেবে না।”

আলী আহসান জোনায়েদ বলেন,
“আমরা যদি কালেক্টিভলি সাইলেন্ট থাকি, তাহলে আবারো ভিক্টিমাইজড হবো। তাই সাইলেন্সে থাকা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার থাকতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho