1. dailyainerkantho@gmail.com : admin :
ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক আদম ব্যবসায়ী - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:২৩|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক আদম ব্যবসায়ী

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 165 Time View

ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার অন্তত ১২টি পরিবারের কাছ থেকে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে।

স্থানীয় ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একজন প্রভাবশালী রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানা কৌশলে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তিনি ইতালি, মালয়েশিয়া ও দুবাইয়ে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। প্রথমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ ও কাগজপত্রের কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে ৩-৫ লাখ টাকা পর্যন্ত করে হাতিয়ে নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর শুরু হয় নানা টালবাহানা। কখনো ভিসার সমস্যা, কখনো কাগজপত্র যাচাইয়ের অজুহাত দেখিয়ে মাসের পর মাস ঘুরানো হয়। প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকা ফেরত চাইতে গেলে উল্টো ভয়ভীতি দেখানো হয়।

কোটচাঁদপুর উপজেলার রফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী জানান, “আমার পরিবারের সঞ্চয় আর ধারদেনা করে ৪ লাখ টাকা দিয়েছি। এখন টাকাও নেই, চাকরিও নেই। তিনি ফোনও ধরেন না।”

মহেশপুরের আরেক ভুক্তভোগী জাহানারা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বছরের পর বছর বিদেশে ছেলেকে পাঠানোর স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার। আমরা নিঃস্ব হয়ে গেছি।”

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জানিয়েছে, অভিযোগ যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা রোধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com