1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে ঝরলো তরুণের প্রাণ - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:২৯|

মনোহরগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে ঝরলো তরুণের প্রাণ

এস এম আনোয়ার
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 378 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তানভীর হোসেন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে লাকসাম-মনোহরগঞ্জ আঞ্চলিক সড়কের মোহাম্মদপুর ঈদগাহ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তানভীর মোটরসাইকেল যোগে লাকসাম যাচ্ছিলেন। পথে হঠাৎ এক শিশু রাস্তার এক পাশ থেকে অন্যপাশে দৌড়ে যায়, শিশুটির আকস্মিক দৌড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তানভির। এতে মোটরসাইকেলটি সোজা গিয়ে ঈদগাহের দেয়ালে ধাক্কা খায়। ধাক্কায় তানভীর ছিটকে পড়ে গেলে, ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি ও অটোরিকশা তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তানভীরকে উদ্ধার করে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

একই দিন বিকেলে জানাজা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত তানভীর মনোহরগঞ্জ উপজেলার আমতলী গ্রামের প্রবাসী মিজানুর রহমানের দ্বিতীয় ছেলে এবং মৃত ডাঃ ছায়েদুর রহমানের নাতি। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com