1. dailyainerkantho@gmail.com : admin :
মসজিদের ইমামকে অপমান ও হত্যার হুমকি: এলাকায় চরম উত্তেজনা - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১১:৫৪|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

মসজিদের ইমামকে অপমান ও হত্যার হুমকি: এলাকায় চরম উত্তেজনা

মোঃ আশরাফুজ্জামান আশা (কবি) খুলনা বিভাগীয় ব্যুরো চিফ
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 132 Time View

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের পৈলানপুর মুন্সিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম মোহাম্মদ বায়েজিদ বোস্তামীকে প্রকাশ্যে অপমান, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা আতিয়ার ও তার সহযোগী ডাক্তার জাহিদ মসজিদের ইমামকে ডেকে এনে প্রকাশ্যে অপমান করেন এবং মারধরের হুমকি দেন। তারা ইমামকে উদ্দেশ্য করে বলেন:

“তুই বেশি কথা বলিস কেন? এখান থেকে ঠ্যাং ভেঙে দেব। দাড়ি-টুপি বেশি দেখাইস না।”

তারা আরও বলেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতাল মানুষের টাকা খায় এবং এসব দাড়ি-টুপি ওয়ালারাই এসব চালায়। এছাড়াও তারা হুমকি দিয়ে বলেন, মসজিদের ভিতরে কোনো বৈঠক চলবে না এবং কুরআনের শিক্ষা দেওয়া যাবে না।

ঘটনাস্থলে উপস্থিত মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরেই একটি বিশেষ মহল ধর্মীয় শিক্ষা ও কার্যক্রম বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইমাম বায়েজিদ বোস্তামী এ বিষয়ে বলেন:

“আমি দীর্ঘদিন ধরে মসজিদে কুরআনের শিক্ষা দিচ্ছি। কিন্তু কিছু লোক বারবার এসব বন্ধ করার চেষ্টা করছে। আজ প্রকাশ্যে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে।”

এ ঘটনায় এলাকার মুসল্লি ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, মসজিদ ও ইসলামী শিক্ষা নিয়ে এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

🔴 প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ইমাম, খতিব ও ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে হয়রানি, হুমকি ও হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও দ্রুততার সাথে নিয়ন্ত্রণ না করতে পারলে আইন শৃঙ্খলার আরো অবনতি হতে পারে তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি.।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com