1. dailyainerkantho@gmail.com : admin :
‎রাজশাহীতে বিকাশ ডিস্ট্রিবিউটরের ১৩ লক্ষ টাকা নিয়ে উধাও দুই ভাই - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:২২|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

‎রাজশাহীতে বিকাশ ডিস্ট্রিবিউটরের ১৩ লক্ষ টাকা নিয়ে উধাও দুই ভাই

মশিউর রহমান
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬,
  • 61 Time View

‎

রাজশাহীতে বিকাশ ডিস্ট্রিবিউটরের ১৩ লক্ষ টাকা নিয়ে উধাও দুই ভাই
‎
‎​মশিউর রহমান রাজশাহী ব্যুরো:
‎রাজশাহী নগরীতে বিকাশের একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের প্রায় ১৩ লাখ টাকা নিয়ে আপন দুই ভাই আত্মগোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন মো. লিমন আলী ও অপূর্ব। তারা নগরীর শিরোইল মঠপুকুর এলাকায় অবস্থিত ‘এস এস ডিস্ট্রিবিউটিং সেলস অ্যান্ড মার্কেটিং’ প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত ছিলেন।
‎
‎​প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রোববার সকাল ১০টার দিকে শিরোইল মঠপুকুরের অফিস থেকে মার্কেটিংয়ের কাজের কথা বলে নগদ অর্থ বুঝে নেন ওই দুই ভাই। এর মধ্যে ডিএসও লিমন ৭ লক্ষ এবং তার ভাই ডিএসও অপূর্ব ৫ লাখ টাকা অফিস থেকে গ্রহণ করেন। এ ছাড়া লিমন তার নির্ধারিত এলাকার কিছু এজেন্টের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা এবং অপূর্ব আরো ৪৫ হাজার টাকা সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
‎
‎​বেলা ১১টার দিকে তারা অফিস থেকে নিজ নিজ কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হন। এরপর থেকেই তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যায় এবং তাদের কোনো খোঁজ মিলছে না।
‎
‎খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত দুই ভাই নগরীর টিকাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকে তারা সেখানেও অনুপস্থিত রয়েছেন।
‎
‎​এ বিষয়ে ‘এস এস ডিস্ট্রিবিউটিং সেলস অ্যান্ড মার্কেটিং’-এর ব্যবস্থাপক আতিকুর রহমান জানান, “মার্কেটিংয়ের দায়িত্ব পালনের কথা বলে অফিস এবং মার্কেট থেকে অপূর্ব মোট ৫ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা এবং লিমন মোট ৭ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন। পরে তারা অসৎ উদ্দেশ্যে টাকাগুলো আত্মসাৎ করে আত্মগোপন করেছেন। এতে আমাদের প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।”

‎​তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com