1. dailyainerkantho@gmail.com : admin :
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন- প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৫২|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন- প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 83 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘সাংবাদিকদের উপর হামলা মানে গণতন্ত্রের কবর’, ‘অপরাধ কোনটি? সাংবাদিকতা নাকি হামলা’, ‘সাংবাদিকের কণ্ঠরোধ করা চলবে না’, ‘যতই করো হামলা কলম মোদের থামবে না’, ‘গণতন্ত্র রুখে দাঁড়াক, নির্যাতনের প্রতিবাদ হোক’ ইত্যাদি প্লেকার্ড দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,”আমাদের ছোট ভাই নুরের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়। মারামারির ঘটনায় তথ্য সংগ্রহ কোনো অপরাধ নয়। এটা সাংবাদিকের পেশাগত দায়িত্ব। আমরা এই হামলার বিচার চাই।”

এসময় শিক্ষার্থীরা আরও বলেন,”সাংবাদিক নুরে আলমকে নির্মমভাবে মারা হয়েছে, তাকে রুদ্ধ করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। সাংবাদিকতাকে দেশের চতুর্থ স্তম্ভ বলা হয়। তাকে তথ্য সংগ্রহে বাধা দেয়া হয়েছে। মারামারির মতো ঘটনা ঘটলে সাংবাদিক অবশ্যই ভিডিও করতে পারে এটা তার অপরাধ নয়। আপনারা বিভাগের মারামারি নিউজ মনে করেন আর নাই করেন তথ্য সংগ্রহের পরে একজন সাংবাদিক বিচার বিশ্লেষন করবেন সেটা নিউজ করার যোগ্য কিনা। একজন সাংবাদিকের উপর হামলা কোনোভানে কাম্য নয়। সাংবাদিক সবসময় সত্যকে তুলে ধরে। তার সীমানা রুদ্ধ করা কোনোভাবে কাম্য নয়। আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত বিচার চাই এবং যেভাবে প্রকাশ্যে তার ওপর হামলা করা হয়েছে তেমনি অভিযুক্তদের নুরে আলমের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

উল্লেখ্য, শনিবার (১২ জুলাই) অর্থনীতি বিভাগের দুই বর্ষের ফুটবল ম্যাচ চলাকালে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আরিফ বিল্লাহকে মারধর ও তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এরপর সাংবাদিক নূর-ই-আলম ভিডিও করতে গেলে তাকেও ১০-১৫ জন শিক্ষার্থী মিলে মারধর করে। ঘটনাস্থলে পৌঁছানো সাংবাদিক রবিউলকেও মোবাইল নেওয়ার চেষ্টা করে তলপেটে লাথি মেরে ফেলে দেওয়া হয়। পুরো ঘটনার সময় উপস্থিত কেউই বাধা দিতে সাহস পায়নি, পরে কয়েকজন বড় ভাই এসে আহত সাংবাদিকদের উদ্ধার করে। সাংবাদিকদের উপর এই হামলা অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় এবং দোষীদের দ্রুত বিচার দাবি করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho