1. dailyainerkantho@gmail.com : admin :
হিলিতে থানা থেকে পালানো ছাত্রলীগের কলেজ শাখার সদস্য ১৪ ঘন্টা পর পুনরায় গ্রেফতার - dailyainerkantho
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১১|
শিরোনামঃ
সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না, মাদক-চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর হিলিতে থানা থেকে পালানো ছাত্রলীগের কলেজ শাখার সদস্য ১৪ ঘন্টা পর পুনরায় গ্রেফতার ঠাকুরগাঁওয়ে গোবিন্দনগর ও নিশ্চিন্তপুর মৌজার মাঠ জরিপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ইবিস্থ ‘নীলফামারী জেলা সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায় জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে বোদায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু , আহত আরো একজন

হিলিতে থানা থেকে পালানো ছাত্রলীগের কলেজ শাখার সদস্য ১৪ ঘন্টা পর পুনরায় গ্রেফতার

সাদ্দাম হোসেন নয়ন
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬,
  • 13 Time View

 

হিলিতে থানা থেকে পালানো ছাত্রলীগের কলেজ শাখার সদস্য ১৪ ঘন্টা পর পুনরায় গ্রেফতার

হিলি প্রতিনিধিঃ সাদ্দাম হোসেন নয়ন

হিলিতে নাশকতা মামলার পলাতক আসামি ও হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মোশারফ হোসেনকে গ্রেফতার করেন পুলিশ।কিন্তু গ্রেফতার করে থানায় নিলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় সে। তবে পালানোর ১৪ ঘন্টা পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেল ৪ টায় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান , শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে দক্ষিণ বাসুদেবপুর এলাকার নিজ বাড়ি থেকে নাশকতা মামলার পলাতক আসামি মোশারফকে আটক করে হাকিমপুর থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসার সময় হ্যান্ডকাফ খুলে পুলিশের পিকআপ ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায় সে। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে বিকেল ৩ টায় তাকে পুনরায় আটক করতে সক্ষম হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাদশা আলম আরও জানান, গ্রেফতারকৃত মোশারফ হোসেন হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মছির উদ্দিনের ছেলে। এবং একই মামলায় আরও ৪ জন আসামিকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com