1. dailyainerkantho@gmail.com : admin :
হিলিতে মাদকসহ বাবা-দুই ছেলেসহ গ্রেপ্তার ৪, ওয়ারেন্টে আটক ২ - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:১৯|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ইয়াকুব আলীর উপরে বর্বর রচিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ মাঠে সরব জহিরুল ইসলাম, বাইক শোডাউনে চিরামে ব্যাপক সাড়া ইবিতে নির্মাণাধীন হলের কাজ চলাকালে বাঁশ ভেঙে পড়ে শ্রমিক আহত ১১তম গ্রেডসহ ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা

হিলিতে মাদকসহ বাবা-দুই ছেলেসহ গ্রেপ্তার ৪, ওয়ারেন্টে আটক ২

সাদ্দাম হোসেন নয়ন
  • Update Time : রবিবার, অক্টোবর ১৮, ২০২৬,
  • 29 Time View

 

হিলিতে মাদকসহ বাবা-দুই ছেলেসহ গ্রেপ্তার ৪, ওয়ারেন্টে আটক ২

হিলি প্রতিনিধি ঃসাদ্দাম হোসেন নয়ন

হাকিমপুর হিলিতে মাদকদ্রব্যসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক গ্রেপ্তার চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে মো. বেলাল হোসেন (৩০), মহেরাপাড়া গ্রামের মো. মাহে আলম (৫০) এবং তাঁর দুই ছেলে মো. রেজওয়ান প্রধান রিমন (২৮) ও মো. শাহরিয়ার প্রধান রিফাত।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বিজিবি মাদকসহ ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁদের দিনাজপুরের আদালতে পাঠানো হয়।
এদিকে, হাকিমপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি মো. মমিনুর রহমান ও মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে। মমিনুর রহমান উপজেলার সাতকুড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপর আসামি সোহেল রানা বলরামপুর গ্রামের আব্দুল্লাহ ও আমিনার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় ধরন্দা গ্রামের বেলাল হোসেনকেও আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com