1. dailyainerkantho@gmail.com : admin :
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:৪৯|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 148 Time View

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে ১ হাজার ৬৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৪৪তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছিল। তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় কারিগরি ও পেশাগত ক্যাডারের ২০টি পদে কাউকে মনোনয়ন দেয়া সম্ভব হয়নি।

এছাড়া আরও জানানো হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সব প্রার্থীকে ক্যাডার পদে মনোনয়ন দেয়া যায়নি। যেসব প্রার্থী ক্যাডার পদে মনোনয়ন পাননি, তাদের নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের জন্য সরকারের চাহিদা পাওয়ার পর মেধাক্রম ও প্রচলিত বিধি অনুসারে পর্যায়ক্রমে সুপারিশ করা হবে।

চূড়ান্ত মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইট http://www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com