1. dailyainerkantho@gmail.com : admin :
আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:০০|
শিরোনামঃ
আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!! বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬,
  • 11 Time View

 

আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলস্টেশন থেকে বিড়ি কুচ্ছা স্টেশন পর্যন্ত রেললাইনের নিচে একাধিক স্লিপার (কংক্রিটের পাটাতন) ভাঙা অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত এসব স্লিপারের ওপর দিয়েই নিয়মিত চলাচল করছে ট্রেন। এতে রেলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, আহসানগঞ্জ রেলস্টেশন থেকে বিড়ি কুচ্ছা স্টেশন পর্যন্ত রেলপথের বিভিন্ন স্থানে স্লিপার ভেঙে গেছে। এমন অবস্থায় ওই লাইন দিয়ে নিয়মিত ট্রেন চলাচল করায় আতঙ্কে রয়েছেন রেলপথসংলগ্ন এলাকার বাসিন্দারা ও যাত্রীরা।

তারা জানান, রেললাইনের স্লিপার ভাঙা থাকায় ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সরেজমিনে রেলপথ পরিদর্শন, ক্ষতিগ্রস্ত স্লিপার মেরামত এবং ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com