1. dailyainerkantho@gmail.com : admin :
ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL) নজরুল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:৫৫|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL) নজরুল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা

রুবেল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 121 Time View

 

ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL) নজরুল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা

রুবেল ইসলাম ,নজরুল বিশ্ববিদ্যালয়:
দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক, ইউটিএল (University Teachers’ Link – UTL) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করেন ইউটিএল এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১১ সদস্য বিশিষ্ট কমিটিতে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামানকে আহ্বায়ক এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদকে সদস্য সচিব করা হয়েছে৷

কমিটির অন্য সদস্যরা হলেন-

যুগ্ম আহবায়কঃ মো. অলি উল্লাহ, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ,যুগ্ম সদস্য সচিবঃ মো. জিল্লাল হোসাইন, প্রভাষক, ইতিহাস বিভাগ,ট্রেজারারঃ ড. মো. জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ব্যাবস্থাপনা বিভাগ,আহবায়ক সদস্যঃ মো. নুরে আলম, সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ, ড. মাহবুবুন নাহার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সাইয়েদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ,সুমনা আক্তার সুমি, প্রভাষক, মার্কেটিং বিভাগ, মো. আবির হোসেন, প্রভাষক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ।

এ সময় ইউটিএল- এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা-এই চার মূলনীতিকে ধারণ করে ২০২৫ সালের জুলাই মাসে ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL) আত্মপ্রকাশ করে। জুলাই বিপ্লবের চেতনা ও মূল্যবোধকে ধারন করে এই সংগঠন গঠিত হয়েছে, যার লক্ষ্য শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, গবেষণার উৎকর্ষতা, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরনে সহায়তা এবং জাতীয় নীতিনির্ধারণে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে নিরলসভাবে কাজ করা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্ব- ১৯৪৭ সালের আজাদি, ১৯৭১ সালের স্বাধীনতা ও ২০২৪ সালের জুলাই বিপ্লব- থেকে ইউটিএল তার প্রেরণা গ্রহণ করেছে। এই তিন ঐতিহাসিক মাইলফলক বাংলাদেশের আত্মপরিচয়, স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে, UTL তার ধারাবাহিক রূপায়ণে ভূমিকা রাখতে চায়। এ সময় তিনি ইউটিএল এর মিশন, ভিশন ও ইউটিএল এর মৌলিক কার্যক্রম তুলে ধরেন।’

ইউনিভার্সিটি টিচার্স লিংক নজরুল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নৈতিক ও আদর্শিক রূপান্তরের সময় চলছে। এই প্রেক্ষাপটে শিক্ষকদের নীরব পর্যবেক্ষকের ভূমিকা থেকে বেরিয়ে এসে জাতির দিকনির্দেশক ও জনাতা হিসেবে কাজ করা প্রয়োজন। সেই লক্ষ্যেই UTL একটি সক্রিয়, পেশাদার ও সক্ষম শিক্ষক সংগঠন হিসেবে নিজেকে গড়ে তুলছে। যা গত ২৬ জুলাই ইউটিএল এর আত্মপ্রকাশ পরবর্তী সময়ে নানা কার্যক্রমের দ্বারা পরিলক্ষিত হয়েছে।’

উল্লেখ্য, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে গত ২৬ জুলাই আত্মপ্রকাশ করে ইউটিএল। তাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৭৯৩৯৯৭১৬৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com