1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে শিক্ষা বৃত্তি পেলেন ৩৬০ জন খুদে শিক্ষার্থী - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১:৫৮|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

ইবিতে শিক্ষা বৃত্তি পেলেন ৩৬০ জন খুদে শিক্ষার্থী

আজিজুল হাকিম
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬,
  • 74 Time View

 

ইবিতে শিক্ষা বৃত্তি পেলেন ৩৬০ জন খুদে শিক্ষার্থী

আজিজুল হাকিম, ইবি প্রতিনিধি

ক্যাম্পাস সংলগ্ন প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বৃত্তি ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বৃত্তি পরীক্ষায় পার্শ্ববর্তী শৈলকূপা ও ইবি থানার প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে চতুর্থ থেকে নবম শ্রেণির ৩৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।

এসময় সংগঠনটির পরিচালক আবু তামিমের সভাপতিত্বে ও সোয়াইব আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল-ইমান দাওয়াহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল মামুন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. আকতার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান।

এছাড়া সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ আলী, ব্যবস্থাপক রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, চতুর্থ শ্রেণি থেকেই নিয়মিত ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে আসছে এবং প্রতিবারই সফলভাবে বৃত্তি পেয়ে যাচ্ছে তারা। পরীক্ষাতেই বৃত্তি পাওয়ার অনুভূতি তাদের ও তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং নিজেদের যোগ্যতা যাচাই করার জন্য এই প্রতিযোগিতামূলক আয়োজনগুলো দারুণ একটি সুযোগ তৈরি করে দেয় বলে মন্তব্য করেন খুদে মেধাবী শিক্ষার্থীরা।

সংগঠনটির সভাপতি ইউসুফ আলী বলেন, “আমাদের সকলের মধ্যে দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমী হতে হবে। অনেকে বিভিন্নভাবে আমাদের লক্ষ্যচূত করার চেষ্টা করবে। মাদক কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দিচ্ছে। পিতা-মাতার উচিত সন্তানের খোঁজ-খবর রাখা।”

তিনি আরও বলেন, “সন্তানদের সুশিক্ষার মাধ্যমে নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতা সম্পন্ন মানুষ একটি সুন্দর দেশ উপহার দিতে পারেন। এক্ষেত্রে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। তাই, আমাদের উচিত সন্তানের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com