1. dailyainerkantho@gmail.com : admin :
ইবির ইংরেজি বিভাগের অচলাবস্থা দূরীকরণ ও সংস্কারে ছাত্রশিবিরের স্মারকলিপি - dailyainerkantho
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১২:১৩|
শিরোনামঃ
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা হরিণাকুণ্ডুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক থানা বৈঠক অনুষ্ঠিত লীগ পাবো যেখানে, ধোলাই হবে সেখানে’ স্লোগানে উত্তাল ইবি আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!! চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও ইবির ইংরেজি বিভাগের অচলাবস্থা দূরীকরণ ও সংস্কারে ছাত্রশিবিরের স্মারকলিপি ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ ঠাকুরগাঁওয়ে মাদক সেবন, ৩ জনের ১৫ দিন করে কারাদণ্ড আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা! ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পীরগঞ্জে প্রশিক্ষণ, ৩৫ জন পেলেন ট্যাব

ইবির ইংরেজি বিভাগের অচলাবস্থা দূরীকরণ ও সংস্কারে ছাত্রশিবিরের স্মারকলিপি

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬,
  • 33 Time View

 

ইবির ইংরেজি বিভাগের অচলাবস্থা দূরীকরণ ও সংস্কারে ছাত্রশিবিরের স্মারকলিপি

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের বিদ্যমান একাডেমিক অচলাবস্থা নিরসন, সেশনজট দূরীকরণ, পরীক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ১১ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবিরের ইংরেজি বিভাগ শাখা। একই সঙ্গে দাবিগুলো বাস্তবায়ন না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিভাগের চেয়ারম্যান বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ইংরেজি বিভাগে দীর্ঘদিন ধরে একাডেমিক কার্যক্রম পরিচালনা, পরীক্ষা গ্রহণ, অবকাঠামোগত সুবিধা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও গুণগত মান নিশ্চিত করতে এসব সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে।

ক্লাস সংক্রান্ত দাবির মধ্যে রয়েছে, পিছিয়ে পড়া ব্যাচগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ চার মাসের মধ্যে এবং অন্যান্য ব্যাচের ক্ষেত্রে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সেমিস্টারের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা। পাশাপাশি রুটিন অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস গ্রহণ, কোনো কারণে ক্লাস নিতে অপারগ হলে আগেই ক্লাস প্রতিনিধিকে (সিআর) অবহিত করা এবং কোর্স শিক্ষককে নিজে উপস্থিতি গ্রহণের দাবি জানানো হয়েছে। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতির হার ও প্রাপ্ত নম্বর নোটিশ বোর্ডে প্রকাশের কথা বলা হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত দাবির মধ্যে রয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ১০ দিন আগে ইন্টারনাল নম্বর প্রকাশ, পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ২০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ এবং পূর্ববর্তী ব্যাচের কার্যক্রমের কারণে চলমান ব্যাচের পরীক্ষা বিলম্বিত না করা। প্রতিটি ব্যাচের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্বাধীনভাবে নির্ধারিত সময়ে সম্পন্ন করারও দাবি জানানো হয়েছে।

শিক্ষক সংক্রান্ত দাবিতে বলা হয়, পুরো সেমিস্টারে নিয়মিত ক্লাস নিতে সক্ষম এমন শিক্ষকদেরই কোর্স প্রদান করতে হবে। শিক্ষকদের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ক্লাসে উপস্থিত হওয়া এবং কোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে না পারলে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার না করে পরবর্তী ক্লাসে সঠিক উত্তর জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া নারী শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীর যৌক্তিক সমস্যা, অভিযোগ ও দাবি গুরুত্বের সঙ্গে শোনা এবং কোনো ধরনের অবহেলা বা হয়রানি না করার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, কোনো শিক্ষক তাঁর ওপর অর্পিত একাডেমিক দায়িত্ব পালনে অবহেলার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সংকট সৃষ্টি করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকের নাম উল্লেখ করে বিভাগীয় সভাপতিকে লিখিতভাবে জানানো হবে। এ ক্ষেত্রে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি। এরপরও একই সমস্যার পুনরাবৃত্তি ঘটলে এবং অভিযোগ অমীমাংসিত থাকলে শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে বিভাগের সামনে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কম্পিউটার ল্যাব চালু, উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেমিনার লাইব্রেরি উন্মুক্ত রাখা এবং শ্রেণিকক্ষের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়েছে। বিশেষ করে ত্রুটিমুক্ত প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ও মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করার কথাও উল্লেখ করা হয়।

পাশাপাশি স্মারকলিপিতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক স্বতন্ত্র ‘ইংরেজি ক্লাব’ প্রতিষ্ঠার দাবিও জানিয়েছে সংগঠনটি। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পরিচালিত এ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দাবি-দাওয়া ও সাংস্কৃতিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিভাগের কাছে উপস্থাপনের সুযোগ পাবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের ইংরেজি বিভাগের সভাপতি বায়োজীদ বোস্তামী বলেন, ইংরেজি বিভাগের ছাত্রশিবিরের সভাপতি বলেন, বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন এবং তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের দাবিতেই বিভাগের সভাপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, শিক্ষকরা শিক্ষার্থীদের সমস্যাগুলো অনুধাবন করে নিয়মিত ক্লাস নেওয়ার মাধ্যমে সহযোগিতা করবেন। কোনো শিক্ষক কোর্স নিতে অনিচ্ছুক হলে বা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় তাঁর কোর্সের সংখ্যা কমানো কিংবা বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com