1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি ফটকে পাঁচ বাস আটক, হেলপার কর্তৃক ছাত্রী নির্যাতনের প্রতিবাদে উত্তাল শিক্ষার্থীরা - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১১:১০|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

ইবি ফটকে পাঁচ বাস আটক, হেলপার কর্তৃক ছাত্রী নির্যাতনের প্রতিবাদে উত্তাল শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 162 Time View

বাসে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাক-বিতন্ডার জেরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে মারধর ও হেনস্তা করেছে এক বাস সহকারী। এ নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে পাঁচটি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুষ্টিয়ার চৌড়হাস থেকে ক্যাম্পাস ফেরার পথে জনি পরিবহনের একটি বাসে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ছাত্রীর বিভাগের শিক্ষার্থীরা বিচার দাবিতে রুপসা পরিবহনের চারটি ও জনি পরিবহনের একটি বাস ক্যাম্পাসের মধ্যে আটকে রাখেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, চৌরহাস বাস স্ট্যান্ডে ‘জনি’ বাসের হেলপার একটা মেয়ের ফোন কেড়ে নিয়ে ওর গায়ে হাত দিয়েছে। ওখানে অনেকেই ছিল কিন্তু আমি ছাড়া কেউ কিছু বলেনি।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ‘জনি’ বাসে ওঠার সময় আমি ২৫ টাকা বলে উঠেছি। বাসে ওঠার পর আমার থেকে ৪০ টাকা নিয়েছে। আমি ২৫ টাকা বলার পর আমাকে ‘অশিক্ষিত মহিলা’ বলে গালিগালাজ করে। আমার শিক্ষা নিয়ে কথা বলায় তর্কের এক পর্যায়ে আমি আমার স্বামীকে ফোন দিতে মোবাইল বের করি। কিন্তু তিনি আমার ফোন কেড়ে নিয়েছে এতে আমার হাতে ক্ষতের সৃষ্টি হয়। পরে আমি তার কলার ধরায় সে আমার মুখে ঘুসি মারে। আমার বাবা মাকে নিয়ে গালিগালাজ করেছে, এমনকি আমার ভিডিও করে নিয়ে গেছে। ওখানকার লোকজন কেউ কোন প্রতিবাদ করেনি।

ভুক্তভোগী আরও জানান, ওই ব্যক্তি আসবে এবং পরিবহনে ওনাদের নামে মানহানি করবো। নারী নির্যাতন মামলা করবো। অবশ্যই এর বিচার হতে হবে। বিচার না হলে আমি এখান থেকে যাবো না।

দুপুরে প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলামের উপস্থিতিতে শিক্ষার্থীরা বিচারের দাবি জানিয়ে বলেন, আমাদের সহপাঠীর সঙ্গে করা অন্যায়ের বিচার চাই। যতক্ষণ পর্যন্ত না ওই বাস হেলপারের শাস্তি হবে ততক্ষণ আমরা এই বাস ছাড়বো না।

লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, একজন নারী শিক্ষার্থী সাথে কিভাবে আচরণ করতে হয় এই স্বাধীন বাংলাদেশে তারা শিখে নাই। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই মেয়ে শিক্ষার্থী শুধু আমার ডিপার্টমেন্টের নয় সে পুরো ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

জনি পরিবহনের বাস মালিক আনিস মিয়া বলেন, ‘প্রক্টর স্যার থেকে বিষয়টি অবগত হয়েছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। বাস মালিক সমিতিকে অবগত করেছি। তারা প্রতিনিধি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মালিক সমিতি ও বাস মালিকের সঙ্গে কথা হয়েছে। তারা ক্যাম্পাসে প্রতিনিধি পাঠাবে। তারপর সবাই বসে পরবর্তী ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho