1. dailyainerkantho@gmail.com : admin :
ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দূর্নীতি হবে না-শায়েখে চরমোনাই - dailyainerkantho
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৯:০৯|
শিরোনামঃ
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা সকলের সহযোগিতা কামনা করেছেন পূজা উদযাপন ফ্রন্ট। প্রভাবশালীর দখলে যাচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর ৩৮১.৭৫ শতাংশ জমি? 0xf3bec429 ইত্তেফাকুল উলামার বারহাট্টা উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত শাইখুল হাদিস মুফতি ফেরদাউস আহমদ ডহরপুরী উদ্যোক্তা ইবিয়ান, আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ১০ম গ্রেড প্রদান, শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতির সহযোগিতায় এম-ট্যাবের পাশে আছি- ডাঃ ফরহাদ হালিম ডোনার নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দূর্নীতি হবে না-শায়েখে চরমোনাই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 124 Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, যাদের রক্তে দুর্নীতি ও মানুষ হত্যার মতো হারাম প্রবাহিত, তাদের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। ৫ আগস্টের পর যারা চাঁদাবাজি করছে, ধর্ষণ ও খুনখারাবি করছে তাদেরকে এদেশের মানুষ আর দেখতে চায় না।

বুধবার (৯ জুলাই) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী বাস টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার আওতাধীন কুমারখালী-খোকসা উপজেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, আমরা জুলাইতে রক্ত দিয়েছিলাম, যাতে নতুন করে আর এদেশের কোনো নারী ধর্ষিতা না হয়, কেউ অভুক্ত না থাকে, কেউ বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের স্বীকার না হয়, কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গুম না হয়। অথচ বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। এদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি এবং জাপার শাসন দেখেছেন, কিন্তু কেউ মানুষের শান্তি নিশ্চিত করতে পারেনাই। সুতরাং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে একবার আমাদের সুযোগ দিন। আমরা বিজয়ী হলে এদেশের মানুষের কাঙ্ক্ষিত অধিকার সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, আপনারা নিশ্চিত থাকুন ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দুর্নীতি হবে না। বাংলাদেশে ইসলাম বিজয়ী হলে এদেশে একজন মানুষ ক্ষুধার্ত রেখে প্রেসিডেন্ট পেট পুড়ে খাবার খাবেনা। ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন জুলাই অভ্যুত্থানে আলীগের পতনের পর একটা দল চাদাবাজি ও খুনখারাবি শুরু করেছে। এদের দুর্নীতির খতিয়ান লম্বাচওড়া। এরা আবার ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে আবোলতাবোল বকতে শুরু করেছে। আমরা বলবো এই বিএনপি ২০১৮ সালে গণভবনে গিয়ে আওয়ামীলীগের সাথে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছে। এরা দেশকে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। সুতরাং আগামীদিনে এদের হাতে দেশ নিরাপদ নয়। সুতরাং আগামীদিনে দুর্নীতিবাজ, চাদাবাজ ও ভারতের দালালদের বিরুদ্ধে হাতপাখায় ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করুন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী রেজাউল করীম আবরার, কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

গণসমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া-০৪ (কুমারখালী-খোকসা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদে মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com