1. dailyainerkantho@gmail.com : admin :
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১১:৩৫|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 149 Time View

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে বিপুলসংখ্যক অদক্ষ কর্মকর্তা অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকের সেবার মান ব্যাহত হচ্ছে এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কার এবং ইসলামী ব্যাংককে দুর্নীতিমুক্ত করার জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল শেখ, মোঃ সারোয়ার হোসেন, জুলফিকার আলী, আব্দুস সালাম, নাহিয়ান ইসলাম, মনিরুল ইসলাম লাবিব, মাওলানা রবিউল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com