1. dailyainerkantho@gmail.com : admin :
এসএসসি পাস না করা শামীম পরিচয় দিতেন ব্যারিস্টার - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:১৩|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

এসএসসি পাস না করা শামীম পরিচয় দিতেন ব্যারিস্টার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 117 Time View

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম রহমান (৩৩) বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিল মিয়ার ছেলে। তিনি এসএসসি পাস না করেও নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বুধবার রাতে প্রতারণার অভিযোগে শামীমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী হারুন-উর রশিদ।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, কিছুদিন আগে ঢাকার বিএনপি কার্যালয়ের সামনে এক ব্যক্তির সঙ্গে সাক্ষীদের পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে ওই ব্যক্তি নিজেকে বিএনপির প্রভাবশালী আত্মীয় এবং ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে জানান, তিনি ঢাকায় থাকেন এবং দলের কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ আছে। তিনি পদ-পদবি দিতে পারবেন বলে আশ্বাস দেন। পরে ২২ জুন বিকেল সাড়ে ৫টায় সেই নম্বর থেকে ফোন দিয়ে সাক্ষী ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদাকে বগুড়া শহরের মম-ইন কফি শপের সামনে যেতে বলেন। সেখানে দেখা করে তিনি ইমরান হোসেনের কাছে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার নামে ২ লাখ টাকা এবং গোলাম রব্বানীর কাছে জেলা যুবদলের পদ দেওয়ার নামে ১ লাখ টাকা দাবি করেন। আলাপচারিতার একপর্যায়ে সাক্ষীরা তাকে মোট ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন।

পরে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে তারা জানতে পারেন, ওই নম্বরধারী ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা করে আসছেন। কখনো নেতাকর্মীদের, আবার কখনো প্রশাসনের কর্মকর্তাদের ফোন ও মেসেজ দিয়ে পদ-পোস্টিংয়ের আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন তিনি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার জন্য দীর্ঘদিন ধরে নিজেকে বিএনপির প্রভাবশালী আত্মীয় পরিচয় দিয়ে আসছিলেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com